শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে দেশে ফিরল ফুটবল দল

ক্রীড়া ডেস্ক ১১ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:৫২:১৩

290
  • ছবি: ইন্টারনেট

নেপাল থেকে অবশেষে অনেক শঙ্কা আর  অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ফুটবলারদের বহন করা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ ফ্লাইট যাচ্ছে এই নিশ্চয়তার পরই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ, কর্মকর্তা এবং খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা সকাল ৯টার মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তারা বেলা ১১টার মধ্যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

এরআগে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে পা রেখেছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হলেও দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।

নেপালে অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। রীতিমতো রুদ্ধশ্বাস তিনটি দিন কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেশে ফেরার অপেক্ষায় ছিলেন সবাই।  তবে অবশেষে তাদের সবার এ অনিশ্চয়তা কেটে গেল বৃহস্পতিবার নিরপাদে দেশে ফেরার পর। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers