মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ম্যানচেস্টার ডার্বিতে হলান্ড ঝড়ে দাপুটে জয় সিটির

ক্রীড়া ডেস্ক ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৪০:৪৫

330
  • ছবি: ইন্টারনেট

চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন আনিং হলান্ড। রোববার সেই ধারাবাহিকতা ধরে এ তারকা আরেকবার জ্বলে উঠেন। করেন দুই গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ডার্বি ম্যানচেস্টার সিটি জিতে নেয় ৩-০ গোলে। 

রোববার জয়টাও সিটির খুব দরকার ছিল। লিভারপুলের নাটকীয় জয়ের পর, শিরোপা লড়াইয়ে থাকতে হলে সিটির সামনে জেতা ছাড়া বিকল্প কোন পথ ছিল না। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের ধাক্কা পেছনে ফেলে আবার যেন বিধ্বংসী রূপে ফিরে দলটি। 

এবারের মৌসুমটা সিটির শুরু হয়েছিল একটু ঢিমেতালে, একটা জয়ের পর টানা দুই হার। তবে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটিকে দেখা মেলে চেনা ছন্দে। ম্যাচের প্রথম গোলটা করেন ফিল ফোডেন। তিনিও দিলেন চেনা রূপে ফেরার আভাস। তবে রাতটা ছিল আসলে আর্লিং হলান্ডময়। পুরো মাঠজুড়ে খেলেছেন তাঁর প্রভাব, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ইউনাইটেডকে। সিটি শেষ পর্যন্ত ম্যানচেস্টার ডার্বি জিতেছে ৩-০ গোলে। ম্যানচেস্টার ইউনাইটেড খুব একটা খারাপ খেলেনি। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার সময় ব্রায়ান এমবেউমোর শটটা যদি জিয়ানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে না দিতেন, হয়তো ম্যাচে ফিরেও আসতে পারত তারা।

এই ম্যাচের সময় হয়তো কোথাও থেকে ইতিহাদের দিকে তাকিয়ে হাসছিলেন রিকি হ্যাটনও। ব্রিটিশ বক্সিং কিংবদন্তি, সিটির গর্বিত সমর্থক। ম্যানচেস্টার ডার্বির মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি মারা যান। জানা গেছে, ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। মৃত্যুর খবর আসার পরপরই ক্লাব তাঁর জন্য আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর আয়োজন করে। এমন আবেগঘন এক দিনে সিটির এই পারফরম্যান্স দেখে হ্যাটন নিশ্চয়ই গর্বিত হতেন।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে হলান্ডের গোল সংখ্যা এখন ৫। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ১১ গোল! গত ১০ দিনেই তিনি করেছেন ৮ গোল। সব মিলিয়ে দুর্দান্ত ছুঁটছেন তিনি। তবে তার দলকে খুব একটা ছন্দে দেখা যাচ্ছিলো না। অবশেষে রোববার সেটারও দেখা মিলল। সব মিলিয়ে যেন সেই আগের সিটিই ফিরে এসেছে। যে কারনে ভক্তদের মনে যে মেঘ জমেছিল সেটাই সরে গেল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers