মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

রাফিনহা, লোপেজ, লেভানডোভস্কির নৈপুণ্যে বার্সেলোনার বড় জয়

ক্রীড়া ডেস্ক ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:০০:৪৬

353
  • ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে নামে বার্সেলোনা। এদিন শুরু থেকেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপট দেখান ফারমিন লোপেজ, রাফিনহা আর রবার্ট লেভানডোভস্কি। তারা উভয়ে করেন ২টি করে গোল। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে ৬-০ গোলে জিতেছে বার্সেলোনা। এর মাঝে পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে করেছে তারা।

রোববার চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে পায়নি বার্সেলোনা। তবে তার অভাব মোটেও বুঝতে দেয়নি কাতালানরা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ন্যু-ক্যাম্পের ক্লাবটি।  ২৯তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন লোপেজ।এ সময় সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তরেস। বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ। আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই সময়ে ভ্যালেন্সিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হারান তরেস। ৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রাফিনহা। রাশফোর্ডের ক্রস বক্সে পেয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দ্রুত সময়ের মধ্যেই নিজের দ্বিতীয় গোলের দেখা লোপেজ। মার্ক কাসাদোর পাস ধরে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী ফুটবলার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনহা। সতীর্থের ক্রস বক্সে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর জোরাল হাফ ভলিতে জালে পাঠান তিনি।

এরপরই রাশফোর্ড ও তরেসকে তুলে দানি ওলমো ও লেভানডোভস্কিকে নামান বার্সেলোনা কোচ। এই দুই বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানডোভস্কি। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন পোলিশ তারকা, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

হ্যাটট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনহা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানডোভস্কি। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। যে কারণে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কাতালান বার্সেলোনা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers