শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

রোমেরোর বিশ্বাস, অনায়াসেই ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি

ক্রীড়া ডেস্ক ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ১৯:৪৯:০৯

430
  • ছবি: ইন্টারনেট

লিওনেল মেসির হাত ধরে দীর্ঘ সাড়ে তিন দশকের অবসান কাটিয়ে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর থেকেই প্রশ্ন কিং লিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন তো। এ প্রশ্নের উত্তর অবশ্য মেসি ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। তবে আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরোর মতে সহজেই আগামী বিশ্বকাপে খেলতে পারেন মেসি!

রোমেরো মতে, দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মেসি আগাবেন না এমন কিছু হতে পারে না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টটেনহ্যামের এই ডিফেন্ডার বলেন, ‘লিও সম্পর্কে উত্তরটা আমি দিতে পারি, আমার মতে তিনি ফিট। তাই সহজেই তিনি বিশ্বকাপে খেলতে পারেন। এই সিদ্ধান্তটা তার। আমরা সবাই তার সঙ্গে খেলা এবং তাকে খেলতে দেখাটা উপভোগ করি। ফুটবল সম্পর্কে যারা জানে, তাদের কাছে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তারকা।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলে এবং ড্রেসিংরুমে তাকে (মেসি) সতীর্থ হিসেবে পাওয়া ও মুহূর্তগুলো ভাগাভাগি করতে পছন্দ করি। আমরা একসঙ্গে কিছু স্মরণীয় স্মৃতি তৈরি করেছি। আমি মনে করি তিনি অবশ্যই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আমরা অনেক আগে থেকেই বিশ্বকাপ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করি। অনেক মাস আগেই আমরা নিজেদের মতো বিশ্বকাপের পরিকল্পনা করতে থাকি। এখন টটেনহ্যামে সেই মনোযোগ ধরে রাখার বিষয়।’ 

 এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে মেসি খেলেছেন  ১৯৪ ম্যাচ। গোল করেছেন ১১৪টি। শুধু তাই দলটিকে বেশ কয়েকটি শিরোপাও এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিং লিও। যে কারণে ভক্তদের চাওয়া তার হাত ধরেই ২০২৬ বিশ্বকাপ ঘরে তুলে নিক আর্জেন্টিনা। তবে মেসি এখনও নিজেই সিদ্ধান্ত নিতে পারেননি আসলেই আগামী বিশ্বকাপে খেলবেন কি না। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers