মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

দুই ম্যাচ পর গোল পেলেন মেসি, জয়েও ফিরল মিয়ামি

ক্রীড়া ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ১০:০৯:৪৬

358
  • ছবি: ইন্টারনেট

গত দুই ম্যাচের গোল করতে পারেনি লিওনেল মেসি। সেই দুই ম্যাচেও জেতেনি  ইন্টার মিয়ামি। তবে বুধবার গোলের দেখা পেলেন কিং লিও। একটি নয় দুটি গোল করেন তিনি। এছাড়া পাশাপাশি গোলে সহায়তাও করেন তিনি। আর্জেন্টাইন কিংবদন্তির গোলে ফেরার ম্যাচে জয় পেয়েছে মিয়ামিও। সাউন্ডার্সকে দলটি হারিয়েছে ৩–১ গোলে। এই জয়ে সাউন্ডার্সের বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো মিয়ামির। গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে এই সাউন্ডার্সের কাছেই ৩–০ গোলে হেরেছিল হাভিয়ের মাচেরানোর দল।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বুধবার সকালে শুরু থেকেই জ্বলে ওঠেন মেসি। তাই  ১২ মিনিটে গোল বানিয়ে দেন স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এটি মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।

বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।

এর আগে গত শনিবার শার্লটের বিপক্ষে ৩-০ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সে অষ্টম স্থানে নেমে গিয়েছিল মিয়ামি। তবে সিয়াটলের বিপক্ষে জয়ের পর ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখনো ৮ পয়েন্ট পিছিয়ে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers