মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মিয়ামিতে ২০২৬ পর্যন্ত খেলবেন মেসি!

ক্রীড়া ডেস্ক ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ২০:৩০:০১

408
  • ছবি: ইন্টারনেট

চলতি বছরের শেষেই ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি চলতি বছরের শেষ পর্যন্ত। তবে এই চুক্তির শেষের আগেই নতুন চুক্তিতে সম্মত হয়েছেন মেসি। এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত মিয়ামিতে খেলবেন মেসি।

২০২৬ সালের বিশ্বকাপের পরও ক্লাব খেলা চালিয়ে যাবেন মেসি। অনেকেই ধারণা করছেন, পরের ফিফা বিশ্বকাপই হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ। তবে বিশ্বকাপের পরও ক্লাব পর্যায়ে যে তিনি খেলা চালিয়ে যাবেন, ইন্টার মায়ামির সঙ্গে তার সম্ভাব্য নতুন চুক্তি সেটাই নিশ্চিত করবে। আগামী বছর ১১ জুন শুরু হয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

সূত্রের তথ্য দিয়ে এএফপি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই আসতে পারে নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। নতুন চুক্তির ফলে মেজর লিগ সকারেই (এমমএলএস) শেষ হতে পারে মেসির ক্লাব ক্যারিয়ারও। তখন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টারের বয়স হবে উনচল্লিশ বছর।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers