মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মিলিতাও-এমবাপের নৈপুণ্যে রিয়ালের টানা পাঁচ

ক্রীড়া ডেস্ক ২১ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:১৮:৫০

406
  • ছবি: ইন্টারনেট

ফর্মের তুঙ্গে থাকা কিলিয়ান এমবাপে আবারও জ্বলে উঠলেন। করলেন গোল। এদিকে এদার মিলিতাও পেলেন জালের দেখা। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে এস্পানিওলকে হারিয়ে লা লিগায় টানা পাঁচ জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। 

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, আর এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে জাবি আলোনসোর শিষ্যরা।

ঘরের মাঠে শনিবার ম্যাচের ২২তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এদার মিলিতাও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এ নিয়ে লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন ফরাসি সুপারস্টার। রিয়াল এখন দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে। রবিবার গেটাফের বিপক্ষে খেলবে বার্সা।

ম্যাচে তৃতীয় গোলটিও পেতে পারত রিয়াল। কিন্তু দিমিত্রোভিচ এমবাপের দুটি শট রুখে দেন এবং ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত এসবের কোনো প্রভাব পড়েনি ম্যাচের ফলে।

দারুণ জয়ের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গা ও জুড বেলিংহাম দীর্ঘদিন পর মাঠে ফেরায় বার্নাব্যুতে যেন আনন্দের ঢেউ লেগেছিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers