বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন ডেম্বেলে

ক্রীড়া ডেস্ক ২৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৩২:৪৭

406
  • ছবি: ইন্টারনেট

গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন উসমান ডেম্বেলে। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে। যে কারনে এবার তার হাতেই ব্যালন ডি’অর পুরস্কার দেখেছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। সোমবার রাতে লামিলে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবার বর্ষসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডেম্বেলে।

প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’র ২০২৫।

ডেম্বেলের মতো ইয়ামালও দারুণ উজ্জ্বল ছিলেন গত মৌসুমে। সেবার বার্সেলোনার লা লিগা, কোপা ডেল ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। মৌসুমজুড়ে চোখধাঁধানো পারফরম্যান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তিনি।

ব্যালন ডি’অর ট্রফিটা মাকে পাশে রেখে বুঝে নিয়েছেন দেম্বেলে। মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ এরপর আবেগে কেঁদে ফেলেন দেম্বেলে। সঞ্চালক কেট স্কট মঞ্চে তার মাকে ডেকে আনার পর একটু ধাতস্থ হন।

এরপর নিজেকে গুছিয়ে নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers