বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২৫ সেপ্টেম্বর , ২০২৫, ২১:১৯:৫৩

420
  • ছবি: ইন্টারনেট

পাকিস্তানকে ২–০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের সেমিফাইনালে ফাইনালে উঠেছে বাংলাদেশ।  কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের হয়ে একটি করেন অধিনায়ক নাজমুল হুদা, আরেকটি অপু রহমান।   আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার বাংলাদেশের যুবারা প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানেই ২ গোল করে। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকানো বল সহজেই জালে জড়ান নাজমুল হুদা।  এক মিনিট পর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। দ্রুত ২ গোল খেয়ে রক্ষণভাগে পাহারা বাড়ায় পাকিস্তান। বাংলাদেশ অবশ্য আক্রমণের গতি কমায়নি।

বিরতির পরও ৪৯ মিনিটে রিফাত কাজীর শট কোনোমতে বাইরে ঠেলে দেন পাকিস্তান গোলকিপার রাজ্জাক, কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুলের নেওয়া সেই কর্নার রুখে দেন পাকিস্তানের ডিফেন্ডাররা। ৬৪ মিনিটে নাজমুলের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের মাহিন মিয়া।

পাকিস্তান দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশলে খেললেও সুযোগের সন্ধানেই ছিল। ৫৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডাররা অনেকটা ওপরে উঠে খেলার সুযোগে ফাঁকা জায়গা পেয়ে যান পাকিস্তানের মুহাম্মদ আবদুল্লাহ। তাঁর শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আলিফ রহমান।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ। গ্রুপ পর্বের নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে নাম লেখায় গোলাম রব্বানীর দল। ছেলেদের সাফ অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এবারের আগে চারবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে দুবার (২০১৫ ও ২০১৮)।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers