শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

রিয়ালের জালে অ্যাথলেটিকোর গোল উৎসব

ক্রীড়া ডেস্ক ২৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:২৮:৩৮

518
  • ছবি: ইন্টারনেট

লা লিগার এবারের আসরে শুরু থেকেই দাপটের সঙ্গেই পথ চলছিল রিয়াল মাদ্রিদ। টানা ৬ ম্যাচ জিতে অন্যরকম কিছুর আভাস দিয়েছিল দলটি। তবে শনিবার রাতে যা হল তা রীতিমতো অবিশ্বাস্যই। মেত্রোপলিতানোয় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে রীতিমতো উড়ে যায় দলটি। 

লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে অ্যাথলেটিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না। তবে রিয়াল যে ৫ গোল হজম করবে তা হয়তো কেউ ভাবেনি।  লা লিগায় শনিবার অ্যাথলেটিকেজার মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল আগেও অ্যাথলেটিকোর কাছে হেরেছে। কিন্তু ৫ গোল হজম করল ৭৫ বছর পর। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল।

শনিবার ঘরের মাঠে ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো। গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ। ২৫তম মিনিচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলেরের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এবারের লা লিগায় এটি ৭ ম্যাচে তাঁর অষ্টম গোল।

৩৬তম মিনিটে রিয়াল ২–১ ব্যবধানে এগিয়েও যায়। বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গুলের। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে অ্যাথলেটিকোর পক্ষে স্কোরলাইন ২–২ করেন আলেক্সান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ আর কোনো গোল করতে পারেনি। তবে আথলেটিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ডোবায়। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ৩–২ করেন হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ৬৩তম ব্যবধান আরও বাড়ান। রিয়ালের আর্জেন্টাইন তরুণ মাস্তানতুয়োনো ফাউল করলে ফ্রি কিক পায় আতলেতিকো। বক্সের বেশ দূর থেকে কোনাকুনি শটে সেটিই জালে পাঠিয়ে দেন আরভারেজ। ততক্ষণে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ দলটির হাতে। জয় প্রায় নিশ্চিত, এমন আবহের মধ্যে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আঁতোয়ান গ্রিজমান। লা লিগায় টানা ২২ ম্যাচ গোলখরার পর প্রথম গোল এটি তাঁর।

বড় হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট দলটির। অ্যাথলেটিকো মাদ্রিদ মৌসুমের তৃতীয় জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে।  বার্সেলোনা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers