শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ফুটবল

এমবাপের হ্যাটট্রিকে আলমাতিকে ৫-০ গোলে উড়িয়ে দিল রিয়াল

ক্রীড়া ডেস্ক ১ অক্টোবর , ২০২৫, ১০:৫৫:২১

405
  • ছবি: ইন্টারনেট

কাজাখস্তানের আলমাতিতে সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছায় রিয়াল মাদ্রিদ। তবে ভ্রমণক্লান্তিতে কোন সমস্যা হয়নি দলটির। মাঠের ফুটবলে দাপট দেখায় তারা। ফলাফলও হাতে হাতেই পেয়ে যায়।মঙ্গলবার কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে কাজাখস্তানের ‘পুঁচকে’ ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেল দলটি।

মঙ্গলবার রাতে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল কাজাখ ক্লাবটিই। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথাতেই থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন দাস্তান সাতপায়েভে। এক মিনিট পর জর্জিনিও গোলের চেষ্টা করেন। তবে ২৫ মিনিটে শেরখান কালমুরজা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করলে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে নেন।

ম্যাচের প্রথমার্ধে এমবাপে আর একবার সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। ৫২ মিনিটে কোর্তোয়ার লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে এমবাপ্পে দ্বিতীয় গোল করেন। ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে হ্যাটট্রিকের একটি সহজ সুযোগ মিস করেন ফরাসি তারকা।

তবে ম্যাচের ৭৩তম মিনিট হ্যাটট্রিক পেয়ে যান এমবাপে। ১০ মিনিট পর বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা নিজের প্রথম ইউরোপীয় গোল পেয়ে যান। যোগ করা সময় রিয়ালের পঞ্চম গোলটি করেন আরেক বদলি ব্রাহিম দিয়াজ।

অন্য ম্যাচে ইতালির আতালান্তা বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ২-১ গোলে হারিয়েছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers