সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

হলান্ডের জোড়া গোলের পরও মোনাকোকে হারাতে পারেনি সিটি

ক্রীড়া ডেস্ক ২ অক্টোবর , ২০২৫, ১০:১৪:১৫

286
  • ছবি: ইন্টারনেট

ফর্মের তুঙ্গে থাকা আনিং হলান্ড দুর্দান্ত ফিনিশিংয়ে বুধবার চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে জোড়া গোল করলেন। ম্যানচেস্টার সিটিকে জয়ের খুব কাছে নিয়ে যান। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল খেয়ে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।

চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে বুধবার জর্ডান টেজে প্রথমবার স্বাগতিকদের সমতায় ফেরানোর পর, শেষ দিকে তাদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।

বুধবার হলান্ডের দারুণ গোলে ১৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে থেকে বুদ্ধিদ্বীপ্ত শটে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান নরওয়ে তারকা। তবে এর তিন মিনিট পর সমতায় ফেরে মোনাকো। সে সময় ডি-বক্সের বাইরে থেকে উঁচু জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার জর্ডান টেজে।

বিরতির আগের শেষ প্রচেষ্টায় ৪৪তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন হলান্ড। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দারুণ হেডে গোলটি করেন তিনি। চলতি আসরে দুই ম্যাচে তার গোল হলো তিনটি। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল ৫২টি, ৫০ ম্যাচে।

বিরতির পর সিটির রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ায় মোনাকো। ৫৭তম মিনিটে মাঝমাঠে তাদের মিডফিল্ডার মামাদুকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হাঁটুর ব্যথা থেকে সেরে উঠে সিটি দলে ফেরা রদ্রি। দুই মিনিট পরই রদ্রিকে তুলে নিকো গন্সালেসকে নামান কোচ গুয়ার্দিওলা।

৭৩তম মিনিটে দুর্ভাগ্যের বাধায় গোল পায়নি সিটি। ডাচ মিডফিল্ডার টিজানি রেইডার্সের শট ক্রসবারে প্রতিহত হয়। প্রথমার্ধেও তাদের একটি প্রচেষ্টা একইভাবে প্রতিহত হয়, সেবার হতাশ হন ফিল ফোডেন।

ব্যবধান নুন্যতম হলেও জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু শেষদিকে গিয়ে সব এলোমেলো হয়ে যায়। ৮৫তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষের এরিক ডায়ারকে ফাউল করে বসেন গন্সালেস, অনেকটা বিলম্বের পর ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। নিজেই স্পট কিক নিয়ে সমতা টানেন এই ইংলিশ ডিফেন্ডার। বাকি সময়ে দুবার গোলের সুযোগ সৃষ্টি করেছিল সিটি। তবে মোনাকোর শক্ত রক্ষণের প্রাচীর ভেদ করতে পারেনি গার্দিওলার শিষ্যরা। যে কারনে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers