শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

১ হাজার গোল করেই থাববেন রোনালদো

ক্রীড়া ডেস্ক ৮ অক্টোবর , ২০২৫, ২১:২৪:১৭

442
  • ছবি: ইন্টারনেট

বয়স ৪০। তারপরও মাঠের ফুটবলে দাপট দেখাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ভক্তদের মনে প্রশ্ন কবে থামবেন সিআর সেভেন? এর আগে রোনালদো অবশ্য বলেছিলেন, ‘এক হাজার গোল হলে ভালো, না হলে সমস্যা নেই।’ কিন্তু এবার বললেন ভিন্ন কথা। রোনালদোর পরিবারের সদস্যরা তাকে থামতে বললেও তিনি নিজে হাজারতম গোলের মাইলফলক না ছুঁয়ে থামতে চান না।

আল নাসর ফরোয়ার্ড রোনালদো পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলদাতা। আর সব মিলিয়ে তাঁর গোল এখন ৯৪৬। চলতি মৌসুমেও আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে করেছেন ৫ গোল।

মাইলফলক থেকে ৫৪ গোল দূরে দাঁড়ানো রোনালদো বলেছেন, মানুষ, বিশেষ করে আমার পরিবার বলে, “তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে। তুমি সবকিছু অর্জন করেছ। এখন কেন আবার হাজার গোল করতে চাও?” কিন্তু আমি তা মনে করি না। আমি এখনো ভালো খেলছি, আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থামব?’

রোনালদো আরও যোগ করে বলেছেন, ‘আমি নিশ্চিত, যখন আমি খেলা থেকে বিদায় নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। কারণ, আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমি জানি, আমার সামনে আর খুব বেশি বছর নেই, কিন্তু যতটুকু আছে, সেগুলো আমি পুরোপুরি উপভোগ করতে চাই।’

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো মঙ্গলবার তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি ব্যক্তিগত সম্মান যোগ করেছেন। পর্তুগাল ফুটবল গ্লোবস অনুষ্ঠানে তিনি পেয়েছেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রোনালদো বলেছেন, ‘এটা আমার ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। আমি একে দেখি বছরের পর বছর ধরে আমার পরিশ্রম, নিবেদন ও উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি হিসেবে। আমি জিততে ভালোবাসি, তরুণ প্রজন্মকে সাহায্য করতে পছন্দ করি। আর তারাও আমাকে অনুপ্রেরণা দেয়, যাতে আমি আমার স্তর বজায় রাখতে পারি এবং প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করাটাই আমাকে রোমাঞ্চিত করে। আমি এখনো এই খেলাটির প্রতি গভীর আবেগ অনুভব করি।’

আন্তর্জাতিক বিরতিতে রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। ১১ অক্টোবর পর্তুগাল খেলবে আয়ারল্যান্ডের মাঠে। এরপর ১৪ অক্টোবর পর্তুগাল আতিথ্য দেবে হাঙ্গেরিকে।

২০২৬ সালের বিশ্বকাপ হবে রোনালদোর জন্য বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। রোনালদো বলেছেন, তারা এখন ধাপে ধাপে এগোনোর ওপর জোর দিচ্ছেন, ‘আমি নিশ্চিত, পরবর্তী ম্যাচগুলো ভালো যাবে এবং আমরা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করব। আমাদের লক্ষ্য স্পষ্ট—বিশ্বকাপে যাওয়া এবং জেতা, কিন্তু সবকিছু ধাপে ধাপে করতে হবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers