শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

দাপুটে লড়াইয়ের পরও শেষ মুহুর্তের গোলে হার বাংলাদেশের

খেলা ডেস্ক ৯ অক্টোবর , ২০২৫, ২২:৩০:৩৬

473
  • ছবি: ইন্টারনেট

হংকংয়ের বিপক্ষে র‌্যাংকিংয়ে পেছনে থেকে খেলতে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে এ সমীকরন শুধু খাতা-কলমে সেটাই যেন গোল করে শুরুতেই প্রমান দেয় লাল-সবুজ প্রতিনিধিরা।  এগিয়ে যাওয়ার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠে গ্যালারি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে তারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল হজম। তাতে সম্ভাবনার যে প্রদ্বীপ জ্বলেছিল, তা নিভে যাওয়ার উপক্রমণ হলো। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। শেষ দিকে নানা বাঁক পেরিয়ে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হেরেই গেল বাংলাদেশ। 

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে লড়ছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে অধরা জয়ের গল্প লেখা হলো না এবারও।
 
ম্যাচের ১৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী।  বাম প্রান্ত থেকে সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন হামজা। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে জড়ায়। হংকংয়ের গোলরক্ষক লাফিয়েও বলটি ঠেকাতে পারেননি। বাংলাদেশের জার্সিতে এটি হামজার দ্বিতীয় গোল। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন হামজা। লিড নেওয়ার পর থেকেই কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলেছে হামজারা। আর তাতে হিতে বিপরীত হয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে এসে গোল হজম করেছে তারা। ফলে সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। গোল পোস্ট ছাড়িয়ে গোল লাইন বরাবর থাকা বল বিপদমুক্ত না করে হেড করে ভেতরে পাঠান ফাহিম। একাধিক মাথা ঘুরে ফাঁকায় পেয়ে হংকং বল  জালিয়ে পাঠিয়ে ব্যবধান ১-১ করে প্রথমার্ধ শেষ করে।
 
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৫০ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেদ করে হংকংকে এগিয়ে দেন রাফায়েল মেরকিস। এরপর ৫৭তম মিনিটে একসঙ্গে তিনটি বদল আনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। মাঠে নামেন শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। উঠিয়ে নেওয়া হয়ছে দুই সোহেল রানা ও ফয়সাল আহমেদকে। তারপরও বাংলাদেশের খেলায় আাসেনি গতি। এ সুযোগে ম্যাচে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৭৪তম মিনিটে হংকং করে তৃতীয় গোল। সাদ উদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বল গেল গোলমুখে, ফাঁকায় থাকা মেরকিস সহজেই পাঠালেন জালে।
 
বাংলাদেশ দল ম্যাচের ৮৪তম মিনিটে ব্যবধান কমায় শেখ মোরছালিনের সৌজন্যে। জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে আসা বল চমৎকারভাবে বক্সে পাঠিয়ে দেন ফাহামিদুল। হংকং গোলকিপার তা ঠিকঠাকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বল তাঁর হাত থেকে বেরিয়ে পায়ের সঙ্গে লেগে নিচে পড়ে গেলে সামনে পেয়ে যায় মোরছালিন। তিনি পাঠিয়ে দেন জালে।
 
এদিকে ম্যাচের ৯৮তম মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ৩–৩ সমতায় এনে দেন শমিত সোম। বাংলাদেশ দলের জার্সিতে এটি তার প্রথম গোল। এরপর বাংলাদেশ দল অন্তত পয়েন্ট পাওয়ার আশায় বুক বেঁধেছিল। তবে ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল হজম করে তারা। এতটাই শেষ মুহূর্ত যে, রেফারি বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের জালে বল জড়াতেই বাঁশি বাজিয়ে সমাপ্তির ঘোষণা দেন তিনি। আর তাই জয়ের সমান ড্রয়ের আশা করেও হারই সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় লাল-সবুজ প্রতিনিধিদের। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers