শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

সেলসোর গোলে মেসিহীন আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক ১১ অক্টোবর , ২০২৫, ০৯:৫৯:৪৬

502
  • ছবি: ইন্টারনেট

ইন্টার মিয়ামির হয়ে গত ২৭ দিনে ৭টি ম্যাচ খেলার স্বাভাবিকভাবেই ক্লান্ত লিওনেল মেসি। যে কারনে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্রামে ছিলেন কিং লিও। তবে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোকে পাশে নিয়ে সতীর্থদের খেলা দেখেছেন গ্যালারীতে বসে। ম্যাচ শেষে কিংবদন্তি এ ফুটবলার অবশ্য হাসি নিয়ে ফিরেছেন। কেননা জিওভানি লো সেলসোর একমাত্র গোলে জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ নিওনেল স্কোলানি। ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে।  ৩১তম মিনিটে দলটির জয়সীচক গোলটি করেন সেলসো। চলতি মাসে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে তারা। 
 
মেসিহীন আর্জেন্টিনা শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার পরিষ্কার সুযোগ পান লাউতারো মার্তিনেস। কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। সাত মিনিট পর তার আরেকটি শট হয় লক্ষ্যভ্রষ্ট। এরপর ১৭ মিনিটে মেসির জায়গায় একাদশে সুযোগ পাওয়া ফরোয়ার্ড নিকো পাজও সবর্ন সুযোগ নষ্ট করেন। 
 
এদিকে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। সে সময় ডান প্রান্তে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির বাধা টপকে ক্রস করেন ভেনেজুয়েলান উইঙ্গার গ্লেইকার মেন্দোজা। দূরের পোস্টে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন ফরোয়ার্ড আলেহান্দ্রো মারকুয়েস। সামনেও ফাঁকা পোস্ট। অবিশ্বাস্য ব্যর্থতায় হেডটা জালে রাখতে পারলেন না, বল গিয়ে পড়ে গ্যালারিতে! এরপরই দ্রুত পাল্টা আক্রমণে উঠে ভেনেজুয়েলার জালে বল পাঠান লো সেলসো। লাউতারো মার্তিনেজের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে গোলটি করেন রেয়াল বেতিস মিডফিল্ডার। মেসির মুখে তখন হাসি। 
 
৭৪ মিনিটে ভেনেজুয়েলার তিও কুইনতেরোর শট পোস্টে লাগে। এর দুই মিনিট পর হুয়ান পাবলোর বাঁ পায়ের জোরাল শট ঠেকান আর্জেন্টিনা গোলকিপার মার্তিনেজ। আর্জেন্টিনার বক্সেও বেশ কয়েকবার ত্রাস ছড়িয়েছে ভেনেজুয়েলার আক্রমণভাগ। ২৪ মিনিটে এমনই এক আক্রমণ থেকে ক্রিস্টিয়ান ক্যাসেরেসের শট আর্জেন্টিনার বাঁ পোস্ট ঘেঁষে যায়।
 
৮৬ মিনিটে খুব কাছ থেকে লাওতারোর দুটি শট ঠেকান ভেনেজুয়েলা গোলকিপার। বাঁ পায়ের দুর্বল শট নেওয়ার পর ফিরতি বলে আবারও শট নিয়েও গোল পাননি ইন্টার মিলান তারকা। এর দুই মিনিট পর বদলি হয়ে নামা অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট কন্ত্রেরাসের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ঠ হয়। তবে ঠিকই জয় নিয়েই মাঠ ছাড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers