মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মাঠে নামলেন মেসি, গোল করলেন, মিয়ামিকেও জেতালেন

ক্রীড়া ডেস্ক ১২ অক্টোবর , ২০২৫, ০৯:৫৬:২৪

339
  • ছবি: ইন্টারনেট

ভেনেজুয়ালার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ গ্যালারীতে বসে একদিন আগে দেখেছিলেন লিওনেল মেসি। দলটির কোচ লিওনেল স্কলারি বলেছিলেন, তার সিদ্ধান্তেই বিশ্রামে কিং লিও। তবে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বিশ্রাম পাননি মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে মিয়ামির হয়ে শুরু থেকেই খেলেছেন তিনি। দলের ৪-০ গোলের জয়ে জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি সহায়তাও।  

চেজ স্টেডিয়ামে আজ শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে চেষ্টা করে মিয়ামি। তবে গোল পেতে দলটিকে এদিন অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়েছে দুই ডিফেন্ডারের ফাদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন মেসি।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোলে সহায়তা করেন মেসি। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এর ফলে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬-তে, ৪ শর মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৪টি অ্যাসিস্ট।

ম্যাচের ৬১তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান লুইস সুয়ারেজ। এদিকে  ৮৭ মিনিটে মেসি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন আলবার সহায়তায়। এটি চলতি মৌসুমে এমএলএসে মেসির ২৬তম গোল। যা লিগের সর্বোচ্চ।

ইন্টার মায়ামি  আগামী ১৯ অক্টোবর নাশভিলের বিপক্ষেএমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচটি খেলবে ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers