মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

দিল্লি টেস্টে সহজ জয় ভারতের

ক্রীড়া ডেস্ক ১৪ অক্টোবর , ২০২৫, ১১:৪৯:৫৪

369
  • ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ভারত সহজেই জিতবে তা অনুমান করা গিয়েছিল সোমবার বিকেলেই। ঠিক হয়েছে তেমনটাই। মঙ্গলবার সকালেই ৭ উইকেটের জয় তুলে নেয় শুভমান গিলের দল। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সে তুলনায় দিল্লিতে ভালো পারফর্ম করেছে রোস্টন চেজের দল।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোমবার ১ উইকেটে ৬৩ রানে দিনের খেলা শেষ করেছিলেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। আজ পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাকি ৫৮ রান তুলে নিয়ে শুধু আনুষ্ঠানিকতা সেরে ফেলাটা বাকি ছিল ভারতের।

মঙ্গলবার জয়ের জন্য বাকি ৫৮ রান তোলার পথেই ভারত আরও ২ উইকেট হারায়। পঞ্চম দিনে ১১তম ওভারে রোস্টন চেজের বলে স্লিপে সুদর্শনের দারুণ ক্যাচ নেন শাই হোপ। ৩৯ রানে আউট হন সুদর্শন। অধিনায়ক শুবমান গিল ক্রিজে এসে দ্রুত রান তুলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে আউট হন। ১৩ রান করেন তিনি। ওপেনার লোকেশ রাহুল এক প্রান্তে ৫৮ রানে অপরাজিত থাকায় ৭ উইকেটের জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি ভারতের।

দিল্লিতে দুই ইনিংস মিলিয়ে ২০০ ওভারের বেশি ব্যাট করেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ফলো–অনে নেমে ১১৮.৫ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতের প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল ও গিলের সেঞ্চুরি স্বাগতিকদের অনেকটা এগিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপ সেঞ্চুরি করলেও জয়ের জন্য বেশি লক্ষ্য তারা দিতে পারেনি।

একটি প্রতিপক্ষের বিপক্ষে টানা সর্বোচ্চ সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকার পাশে বসল গিলের ভারত। ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০টি টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ২০০২ থেকে এ পর্যন্ত টানা ১০টি টেস্ট সিরিজ জিতল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার ও ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯; চেজ ২/৩৬, ওয়ারিক্যান ১/৩৯)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

সিরিজ:  ২–০ তে সিরিজ জয়ী ভারত।

ম্যাচসেরা: কুলদীপ যাদব।

সিরিজ সেরা: রবীন্দ্র জাদেজা।  

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers