মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

‘আমি ভাগ্যবান, লিওকে খুব কাছ থেকে উপভোগ করতে পারি’

ক্রীড়া ডেস্ক ১৯ অক্টোবর , ২০২৫, ১৪:০১:০৫

319
  • ছবি: ইন্টারনেট

আবারও ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানোর চোখের সামনে জ্বলে উঠলেন লিওনেল মেসি। দেখালেন জাদু। করলেন হ্যাটট্রিক। দলকে জেতাতে সতীর্থকে দিয়েও করলেন গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ন্যাশভিলের বিপক্ষে মৌসুমের শেষটা ইন্টার মিয়ামির হয়েছে বড় জয়ে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসচেরানো বললেন, ‘লিও সম্পর্কে আমি আর কী বলব? সত্যিটা হলো, আজও সে অসাধারণ ছিল, যেমনটা সে সবসময়ই থাকে। যদি কারও মনে তার মৌসুম নিয়ে সামান্য সন্দেহ থেকেও থাকে, আজকের পারফরম্যান্সে সে সব সন্দেহ মুছে গেছে।’

মাসচেরানো আরও বলেন, ‘সম্ভবত ওকেই এমভিপি দেওয়া হবে, কারণ সে মৌসুমজুড়ে যা করেছে, তা অনন্য। আমি ওর জন্য খুশি, কারণ আবারও সে আমাদের জিততে সাহায্য করেছে, এটাই আসল তৃপ্তি।’

৩৮ বছর বয়সী মেসি নিয়মিত মৌসুম শেষ করেছেন ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে। এর মাধ্যমে নিশ্চিত করেছেন গোল্ডেন বুট, অর্থাৎ লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব। তাই  এ ব্যাপারটিও ছুঁয়ে গেছে মাসচেরানোকে। এ ব্যাপারে এ কোচ বলেন,  ‘আমি ভাগ্যবান, কারণ আমি লিওকে খুব কাছ থেকে উপভোগ করতে পারি। মানুষ টেলিভিশনে ওকে দেখে, আর আমি পাশে থাকি। লিওই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, এবং সে এখনো সেটা প্রতিদিন প্রমাণ করে যাচ্ছে। আজও সে ছিল দুর্দান্ত।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers