শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এবার জোড়া গোলে মেসি করলেন আরেকটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক ২৫ অক্টোবর , ২০২৫, ০৯:৫৬:২৮

367
  • ছবি: ইন্টারনেট

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফে শনিবার ভোরে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে শুভসূচনা এনে দিয়েছেন লিওনেল মেসি। তার নৈপুণ্যে দলটি জিতেছে ৩–১ গোলে।  এই জয়ে এমএলএসের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিয়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে মিয়ামি। সে পথ ধরে ম্যাচের ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯তম। ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

বিরতির পরও ম্যাচের ৬২ মিনিটে ইন্টার মিয়ামি লিড নেয় ২–১ গোলে। এই গোলে আক্রমণের উৎসও ছিলেন মেসি। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলটি অবশ্য প্রতিপক্ষের উপহারই বলা যায়। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি। এরপর আলতো টোকায় লক্ষ্যভেদ করেন। মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা।

সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে (যোগ করা সময়ের ১২ মিনিট) ন্যাশভিলের হ্যানি মুখতার একটি গোল শোধ করেন।

ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে গোল্ডেন বুট বুঝে নেন মেসি। এ বছর এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করে (১৯টি গোলও বানিয়েছেন) সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন কিংবদন্তি। 

তিন ম্যাচের প্লে–অফে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ন্যাশভিলের মাঠ গিওডিস পার্কে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers