শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বেলিংহামের নৈপুণ্যে এল ক্লাসিকো জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক ২৭ অক্টোবর , ২০২৫, ০৮:৫৮:১৪

316
  • ছবি: আল জাজিরা

গত মৌসুমে চার এল ক্লাসিকোতেই হারের হতাশা ভুলে চলতি মৌসুমে দারুণভাবে ঘুরে দাঁড়াল রিয়াল। কিলিয়ান এমবাপে আর জুড বেলিংহামের গোলে ২–১ ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে এল ক্লাসিকো জয় করল রিয়াল। 

কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে বাইরে ছিলেন বোলিংহাম। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসেরর জালে বল পাঠিয়ে মৌসুমে প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি চেনা ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। এবার মেলে ধরলেন নিজের সেরাটা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে হারাতে রিয়ালের আসল নায়ক বোলিংহাম।  ২২ মিনিটে ইংলিশ তারকার বানিয়ে দেওয়া বল থেকেই দলকে এগিয়ে দেন এমবাপে। এদিকে ম্যাচের ৩৮ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফেরে বার্সেলোনা। তবে তাদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি বোলিংহ্যাম। ৪৩ মিনিটে এদের মিলিতাওয়ের পাস থেকে ব্যবধান ২–১ করে ফেলেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও রক্ষণ ঠিকঠাকভাবে সামলে ব্যবধানটা ধরে রাখে রিয়াল।

শেষ মিনিটে অহেলিয়া চুমামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। সেই ঘটনায় টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কেউ কেউ। শেষ বাঁশিও বাজে একটু পরই। এরপর আবার মাঠে হাতাহাতি হয় দুই দলের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে। সব শেষে উল্লাসে মেতে ওঠে স্বাগতিক শিবির।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল। ১০ ম্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ২৭। সমান সংখ্যক ম্যাচ খেলে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ২২।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers