মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

নারী ফুটবল দল পাবে ৫০ লাখ টাকা, হকি দল ২১ লাখ

ক্রীড়া ডেস্ক ২৮ অক্টোবর , ২০২৫, ২১:১১:৪৭

470
  • ছবি: ইন্টারনেট

গত জুলাইয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে ঐ মাসেই চীনের দাহজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের নারী বিভাগে প্রথম অংশগ্রহণ করেই ব্রোঞ্জ জেতে নারী হকি দল। দুটি দলকেই আর্থিকভাবে পুরস্কৃত করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।  

এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান  জানিয়েছেন, নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফ-কর্মকর্তাসহ ৩১ জনকে দেওয়া হবে ৫০ লাখ টাকা। আর ১৮ জন খেলোয়াড়, কোচ-ম্যানেজার, ফিজিওসহ ২১ জনের নারী হকি দলের প্রত্যেককে দেওয়া হবে ১ লাখ টাকা করে। বুধবার  এনএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।

স্বাগতিক মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে নরী ফুটবল দল । অন্যদিকে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে বাংলাদেশ যুব মহিলা হকি দল ব্রোঞ্জ জিতে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers