মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হচ্ছে না

ক্রীড়া ডেস্ক ২৯ অক্টোবর , ২০২৫, ১৭:৪১:০৫

345
  • ছবি: ইন্টারনেট

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।  তার আগে প্রস্তুতিটা ভালভাবে সারতে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না। ‎ব্যাপারটি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। 

বাংলাদেশ-ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে। 

কেন আফগানদের সঙ্গে ম্যাচ বাতিল হল? এ ব্যাপারে গোলাম গাউস বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers