মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মেসি-রোনালদোর স্তরে হালান্ডকে দেখছেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক ৩ নভেম্বর , ২০২৫, ২১:৪৪:০৯

345
  • ছবি: ইন্টারনেট

আধুনিক ফুটবলের  সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন আনিং হলান্ড। তবে অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য ম্যাচের পর অনেকে ভেবেছিলেন, হয়তো হালান্ডের গোল মেশিনে একটু মরিচা ধরেছে। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করে সেই ধারণা উড়িয়ে দিয়েছেন নরওয়েজিয়ান তারকা।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩ গোল, এর মধ্যে ৮টি ডাবল; আর ক্লাব ও দেশের হয়ে মোট ২৬ গোল। এমন পারফরম্যান্সে ফুটবলবিশ্বে হালান্ডের নাম এখন কিংবদন্তিদের কাতারে আলোচনায়।

বোর্নমাউথের বিপক্ষে গোলের পর রোবট নাচে উদযাপন করেন হালান্ড, যা মনে করিয়ে দেয় ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচের বিখ্যাত রোবট ডান্সকে। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে হালান্ড লিখেছেন, 'মনে হয় আর লুকিয়ে রাখা সম্ভব হয়নি...' যার উত্তরে ক্রাউচ রসিকতা করে বলেন, 'আমি হেঁটেছিলাম, যাতে ওরা দৌড়াতে পারে।'

তবে এসব মজার মুহূর্তের আড়ালেও হালান্ডের গোলক্ষুধাই আলোচনার কেন্দ্রবিন্দু। ম্যাচ শেষে পেপ গার্দিওলা যখন তার শিষ্যকে জড়িয়ে ধরেন, তখন সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দেন, হালান্ড কি মেসি-রোনালদোদের স্তরে পৌঁছে গেছেন? গার্দিওলার জবাব ছিল স্পষ্ট ও নির্ভীক, ‘তুমি কি তার পরিসংখ্যান দেখেছো? অবশ্যই সে সেই স্তরে আছে। মেসি ও রোনালদো টানা ১৫ বছর ধরে যা করেছে, হালান্ডও সেই মানে পৌঁছেছে। মেসি এখনও প্রতি ম্যাচে দুই-তিন গোল করছে, রোনালদো সৌদি লিগেও একইভাবে। হালান্ড সেই ধারায়ই চলছে ও অবিশ্বাস্যভাবে কোচেবল, খুব নিচু স্বভাবের মানুষ, সবসময় শিখতে চায়। ও বাঁচে শুধু গোলের জন্য। সত্যি বলতে, ও না থাকলে আমাদের পক্ষে এতটা এগোনো কঠিন হতো।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers