শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

আবারও রোনালদো বললেন, মেসির চেয়ে আমিই ভাল

ক্রীড়া ডেস্ক ৪ নভেম্বর , ২০২৫, ২১:২৫:১৭

371
  • ছবি: ইন্টারনেট

একসময়  পেলে ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কে চলত লড়াই। এরপর লম্বা সময় বিতর্কটি আটকে ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে। তবে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পর অনেকেই এ বিতর্কের ইতি টেনেছেন এবং সর্বকালের সেরার তকমাটা মেসির পিঠে সেঁটে দিয়েছেন। যদিও রোনালদোর ভক্তরা এখনো এ বিষয়ে একমত নন; রোনালদো তো কখনোই নন। বরাবরই অনেকটা দম্ভ নিয়ে নিজেকে মেসির চেয়ে ভালো দাবি করেছেন রোনালদো। সর্বশেষ একই দাবি করলেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে।

রোনালদোর একান্ত সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে মরগান তাঁকে প্রশ্ন করেন, ‘লোকে বলে, মেসি আপনার চেয়ে ভালো। আপনি কী মনে করেন?’

রোনালদোর উত্তর, ‘মেসি কি আমার চেয়ে ভালো? আমি একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’ পর্তুগিজ কিংবদন্তি এর আগেও একই ধরনের দাবি করেছিলেন, ‘আমি মনে করি আমিই সেরা। আমার রেকর্ড, গোল, ট্রফি—সবকিছু তা–ই বলে।’

 মেসি ও রোনালদো টানা এক দশক বিশ্ব ফুটবলে একচেটিয়া দাপট দেখিয়েছেন। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর (মেসি ৮টি, রোনালদো ৫টি), চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন ৯টি (মেসি ৪টি, রোনালদো ৫টি)।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলার সময় তারা ছিলেন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাঁদের খেলার ধরন ফুটবলকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল। কিন্তু দুজনের মধ্যে কে সেরা, সেই বিতর্কের অবসান এখনো হয়নি। হয়তো কখনো হবেও না।

ক্লাব পর্যায়ে সাফল্যের পাশাপাশি দেশের হয়েও মেসি ও রোনালদোর গর্ব করার মতো অনেক মুহূর্ত আছে। আর্জেন্টিনার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি ফিনালিসিমা ও দুবার কোপা আমেরিকা জিতেছেন। রোনালদো পর্তুগালের হয়ে একবার ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুবার নেশনস লিগ জিতেছেন। যে কারনে মেসি ভক্তরা রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখেন। তবে রোনালদো ব্যাপারটি মানতে পারেন না। তাই বারবারই তিনি মেসির চেয়ে নিজেকেই সেরা বলেন। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers