মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মুহূর্তেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট

ক্রীড়া ডেস্ক ১০ নভেম্বর , ২০২৫, ১৭:৫২:৫৯

326
  • ছবি: ইন্টারনেট

আগেই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও ভারত। তাই এই দুই দলের আসন্ন ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার হলেও আদতে এটি মর্যাদার লড়াই। যে কারনে ১৮ নভেম্বরের ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও উন্মাদনা শুরু হয়েছে। টিকিট নিয়েও রীতিমতো হাহাকার অবস্থা।

সোমবার দুপুর ২টা থেকে টিকি বিক্রি শুরু হয়। ছয় ক্যাটাগরির টিকিট পাওয়ার কথা ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–এ। কিন্তু ৬ মিনিটেই সব টিকিট শেষ হয়ে গেছে! এ ব্যাপারে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট শেষ হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।’

মুহূ্তেই টিকিট শেষ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলপ্রেমীরা। Quicket–এর ওয়েবসাইটে SOLD OUT লেখা দেখে কেউ কেউ টিকিট বিক্রিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এনেছেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers