সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

২০২৮ ইউরোর উদ্বোধনী ম্যাচ কার্ডিফে, ফাইনাল ওয়েম্বলিতে

ক্রীড়া ডেস্ক ১৩ নভেম্বর , ২০২৫, ১৬:৪৮:০২

280
  • ছবি: ইন্টারনেট

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বুধবার লন্ডনে ২০২৮ সংস্করণের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে জানিয়েছে কার্ডিফে। যে ম্যাচটি মাঠে গড়াবে ৯ জুলাই। এদিকে আয়োজক সংস্থাটি আরও জানিয়েছে, এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুন কার্ডিফে। 

২৪ দলের এ টুর্নামেন্ট ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে মোট ৮টি শহরের ৯টি ভেন্যুতে আয়োজন করা হবে। ম্যাচ হবে মোট ৫১টি। সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলোর ভেন্যু ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। শেষ ষোলোর ম্যাচগুলো ওয়েম্বলি ছাড়া সব ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।
 
আয়োজক দেশগুলোর মধ্যে টুর্নামেন্টে যারা খেলার যোগ্যতা অর্জন করবে, গ্রুপ পর্বের ম্যাচগুলো তারা ঘরের মাঠে খেলবে। আগের ইউরো টুর্নামেন্টগুলোর মতো আয়োজক দেশগুলো এবার আর সরাসরি খেলার সুযোগ পাবে না। বাছাইপর্ব পেরিয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। চারটি আয়োজক দেশকে বাছাইপর্বে আলাদা আলাদা গ্রুপে রাখা হবে এবং যারা সরাসরি উত্তীর্ণ হতে পারবে না, সেসব দেশের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী দুটি দলকে জায়গা দেওয়া হবে।
 
উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বিবৃতিতে বলেন, ‘২০২৮ ইউরোয় আমরা সবাই জোরালো, স্পষ্ট ও ঐক্যবদ্ধভাবে ফুটবলের ভাষায় কথা বলব। আয়োজক দেশগুলো যেখানে খেলাটির জন্ম, তারা ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোয় লাখো সমর্থককে স্বাগত জানানোর অপেক্ষায়...ফাইনালের জন্য সুবিধাজনক সময়সহ ম্যাচ আয়োজনের ধরনে থাকছে নতুনত্ব। দর্শকের অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
 
২০২৮ ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রায় ৩.৬ বিলিয়ন পাউন্ড আয় হতে পারে। কর্মসংস্থান তৈরি, আঞ্চলিক সমৃদ্ধি ও বিদেশি দর্শকদের খরচজনিত অর্থনৈতিক প্রবাহ এর মধ্যে অন্তর্ভুক্ত। যুক্তরাজ্য সরকার, স্কটল্যান্ড সরকার, ওয়েলস সরকার ও আয়ারল্যান্ড সরকার যৌথভাবে ৭৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এই টুর্নামেন্টে, যাতে ‘আয়োজনটি নিরাপদ ও সুরক্ষিত হয়’ এবং বিশ্বমানের অভিজ্ঞতা পান সমর্থকেরা।
 
২০২৮ ইউরোর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম, ডাবলিনের আভিভা স্টেডিয়াম, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক ও ওয়েম্বলিতে। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers