শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

শেষ মুহূর্তে গোল হজম, কাবরেরা যা বললেন

ক্রীড়া ডেস্ক ১৪ নভেম্বর , ২০২৫, ১০:৩৮:১৪

390
  • ছবি: বাফুফে

২০২৫ সালে দ্বিতীয় জয়টি বৃহস্পতিবার পেতে পারতো বাংলাদেশ ফুটবল দল। তবে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর জোড়া গোলে নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করে বসে হাভিয়ের কাবরেরার দল। যে কারনে জয় হাতছাড়া হয় লাল-সবুজ প্রতিনিধিদের। ম্যাচের ফল ২-২ ড্র।

এর আগে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ৩-৩ সমতায় শেষ হতে চলা ম্যাচে যোগ করা সময়ের ১১তম মিনিটে গোল হজম করে ৪-৩-এ হেরে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শেষ মুহূর্তে বাংলাদেশ গোল হজম করে করে কেন? প্রশ্নটি বৃহস্পতিবার তীর হয়েই যেন গেল কোচ হাভিয়ের কাবরেরার কাছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি বলব না এটা মানসিক সমস্যা। অনুশীলনে এবং ম্যাচে আমরা শত শত বার এই ধরনের আক্রমণ ঠেকানোর অনুশীলন করি। কিন্তু যেকোনো ম্যাচে এমন ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, এটা সত্যি যে সাম্প্রতিক সময়ে এটা বারবার ঘটছে, কিন্তু আমি মনে করি না এটা মানসিক সমস্যা।’

শেষ দিকে কোন খেলোয়াড়ের কি মনোযোগে ঘাটতের কারনেই গোল হজম করতে হচ্ছে বাংলাদেশকে? তবে এমনটা ভাবছেন না জাতীয় দলের স্প্যানিশ কোচ, ‘খেলোয়াড়রা ২৫ মিনিট নয়, ৯৫ বা ১০০ মিনিট পর্যন্ত ডিফেন্ড করতে চায়। আমরা গোল ঠেকানোর জন্য আমাদের সেরাটা দিচ্ছি, আবার প্রতিপক্ষও গোল করার জন্য তাদের সেরাটা দিচ্ছে। এটা দুই দলের জন্যই সমানে সমান পরিস্থিতি।’

আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ। কোচ বলেছেন, শেষ দিকে গোল হজমের পুনরাবৃত্তি ঐ ম্যাচে কাজ করবে তার দল, ‘আমরা ভুলগুলো বিশ্লেষণ করব, ভিডিও দেখে প্রস্তুতি নেব, যেন ভারতের বিপক্ষে ম্যাচে এমনটা আর না ঘটে। আমাদের এখন চার দিন সময় আছে কাজ করার। এই সময়ে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers