শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে যে বার্তা দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক ৪ ডিসেম্বর , ২০২৫, ১৩:৩২:৩৩

259
  • ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। তার আগের দিন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জানালেন  মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে তার মিশ্র অনুভূতি।  

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে আলবিসেলেস্তে অধিনায়ক মেসির আত্মবিশ্বাস যেমন আছে, তেমনই আছে সতর্কতার সুর। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি, “হ্যাঁ, জাতীয় দল আবারও চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা। যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। পোস্টে লাগে, ঢুকে যায়—আপনার টুর্নামেন্ট শেষ। পেনাল্টিতে হারলেও শেষ…।”
 
মেসি আরও বলেন, “ওই দুই ম্যাচে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল দিবু (এমিলিয়ানো মার্টিনেজ)। যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন।”
 
শনিবার এমএলএস কাপের ফাইনালে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার। তার আগে নিজের দেখা সেরা কোচ সম্পর্কেও মন্তব্য করেছেন মেসি। তিনি বলেন, “আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন, জিতেছেন। আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে—সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।”
 
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কাতারের পুনরাবৃত্তি সম্ভব হলেও কাজটা যে সহজ নয়, সেটি মনে করিয়ে দিয়েই নতুন চ্যালেঞ্জ সামনে রাখছেন মেসি।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers