শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ফের এমভিপি পুরস্কার জিতে মেসি বললেন, অনুভূতি দারুণ

ক্রীড়া ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৫, ২১:৩২:৫৫

302
  • ছবি: ইন্টারনেট

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব পুরস্কার ছুঁয়ে লিওনেল মেসি। তবে যেকোনো অর্জন নতুন করেই আন্দোলিত করে তাকে। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার জিতে বললেন , ‘এই অনুভূতি দারুণ’।

এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি এমভিপি পুরস্কারের মালিক হলেন মেসি। তার আগে শুধু প্রেকি ১৯৯৭ এবং ২০০৩ সালে এ অর্জন করেছিলেন। পুরস্কার জিতে অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন,  ‘এই পুরস্কার পেয়ে আমি খুশি এবং এই লিগের ইতিহাসে টানা দুই বছর এটি জেতা প্রথম ব্যক্তি হতে পেরে আনন্দিত। আমি খুবই কৃতজ্ঞ।’

এ মৌসুমে ২৯ গোল করেছেন মেসি — যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ — এবং আরও ১৯টি গোল করিয়েছেন, যার ফলে তিনি জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই নাম বলেন, ‘এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময়ই ভালো লাগে, দারুণ অনুভূতি দেয়। কিন্তু আমি এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের সাহায্যেই আমি গোল্ডেন বুট জিততে পেরেছি।’

এমএলএস মৌসুমে গোল এবং অ্যাসিস্ট — দুই বিভাগেই শীর্ষে থাকা লিগের দ্বিতীয় খেলোয়াড় মেসি; এর আগে ২০১৫ সালে টরন্টোর সেবাস্টিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

এই বছরের এমএলএস প্লে-অফে মেসি ছয় গোল করেছেন এবং নয়টি অ্যাসিস্ট করেছেন। গত সপ্তাহান্তে ভ্যাঙ্কুভারকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে মেসি জিতেছেন এমএলএস কাপের এমভিপি সম্মান।

এটি দক্ষিণ আমেরিকান ম্যাজিশিয়ানের ট্রফি কেবিনেটে সর্বশেষ সংযোজন, যেখানে আছে রেকর্ড আটটি ব্যালন ডি'অর, তিনটি ফিফা বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড এবং দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers