শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ভারতের বিপক্ষে জয়, ২ কোটি টাকা পুরস্কারস্বরূপ পেল ফুটবল দল

ক্রীড়া ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৫, ২১:৪০:৫৫

333
  • ছবি: ইন্টারনেট

চলতি বছর দারুণ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। সাফল্যও পেয়েছে বেশ। তবে এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সফলতা গত নভেম্বরে ভারতে হারানো। ঐতিহাসিক সেই জয়ের পরপরই সদ্য পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলকে ২ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। বুধবার পুরস্কারের সেই ২ কোটি টাকা বুঝে পেল জামাল ভূঁইয়ার দল।

জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ৩০ সদস্যের নামে চেক ইস্যু করে বুধবার হস্তান্তর করা হয়েছে। বাফুফে ক্রীড়া পরিষদকে তালিকা দিয়েছিল ৪০ জনের। ভারতবধের সঙ্গী ২৩ ফুটবলার পেয়েছেন ৭ লাখ টাকা করে। অন্য ৭ জন কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্য। মিডিয়া ম্যানেজার, ফিজিও, ডাক্তার ও টিম অ্যাটেন্ডেন্টকে পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টি ছিল ১-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন। গোল না করলেও সেদিন বাকি সব দায়িত্ব পালন করেন হামজা চৌধুরী। গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল।

ভারতের বিপক্ষে জয় দিয়ে ৯ বছরের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সেরা স্থান অর্জন করেছে বাংলাদেশ ফুটবল দল। ৯১১.১৯ রেটিং পয়েন্ট পেয়ে বাংলাদেশ উঠে ১৮০ নম্বরে। এর আগে ২০১৬ সালের মেতে ১৭৮ নম্বরে ছিল, তখন রেটিং পয়েন্ট ছিল ৮৭। পরের বছর সবচেয়ে বাজে সময়ও দেখেছে লাল সবুজরা। ২০১৭ শেষের দিকে চলে গিয়েছিল ক্যারিয়ার সর্বনিম্ন ১৯৭ নম্বরে। নব্বইয়ের ঘর থেকে তাদের উন্নতি হয় ২০১৯ সালের এপ্রিলে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers