শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ফিফার বর্ষসেরা পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা মঙ্গলবার

ক্রীড়া ডেস্ক ১৪ ডিসেম্বর , ২০২৫, ২১:২৯:৩১

316
  • ছবি: ইন্টারনেট

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কাতারের দোহায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবার বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ফিফা। ফিফার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। নিজেদের ওয়েবসাইটে এ খবর জানায় ফিফা।

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে দোহার ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারে। কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো মুখোমুখি হওয়ার (বাংলাদেশ সময় অনুযায়ী) এক দিন আগে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হবে। অন্তত ৮০০ অতিথি উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে।

বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার দেওয়া হবে ছেলে ও মেয়েদের ফুটবলে। পাশাপাশি বর্ষসেরা সমর্থক দল, গোলকিপার, সেরা গোল, ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডসহ মোট ৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। ছেলেদের বর্ষসেরা হিসেবে মনোনীত ১১ ফুটবলারের মধ্যে আছেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ।

ফিফার বর্ষসেরা পুরস্কারে বিজয়ীদের নাম নির্বাচনে সমর্থকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং ১ কোটি ৬০ লাখের বেশি ভোট দিয়ে তাঁরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছে ফিফা। সমর্থকদের পাশাপাশি বিজয়ী নির্বাচনে ভোট দিয়েছেন ছেলে ও মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers