শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বর্ষসেরা দলে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ!

ক্রীড়া ডেস্ক ৩০ ডিসেম্বর , ২০২৫, ২১:৫৮:৪১

375
  • ছবি: ইন্টারনেট

আইএফএফএইচএস (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস) ২০২৫ সালের সেরা একাদশ ঘোষণা করেছে। তবে সেখানে নেই কোন আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলার। গত আট বছর ধরে আর্জেন্টিনার কোনো না কোনো খেলোয়াড় এই তালিকায় থাকতেনই। কিন্তু এবার তাদের খেতে হলো বড়সড় এক ধাক্কা।

২০২৫ সালের বর্ষসেরা একাদশের ৬ জনই পিএসজির। এর মধ্যে অবশ্য জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দুই দলেরই হিসাব করতে হবে। গত সেপ্টেম্বরে পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন দোন্নারুম্মা। এই তালিকায় ২০২৪-২৫ মৌসুমে ট্রেবল জয়ী পিএসজির বাকি ৫ খেলোয়াড়ের মধ্যে তিনজনই রক্ষণভাগের—আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্ডেজ। 

মাঝমাঠে বার্সেলোনার দুই তারকা লামিনে ইয়ামাল ও প্রেদির সঙ্গে আছেন পিএসজির ভিতিনিয়া। আক্রমণভাগের চারজন হলেন—রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির উসমান দেম্বেলে। 

আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে কেউই এবারের একাদশে জায়গা পাননি। দেশের হিসাবে এ বছরের আইএফএফএইচএস একাদশে জায়গা পেয়েছে—ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের খেলোয়াড়। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দুজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে। 

২০১৭ সাল থেকে বছরের সেরা একাদশ প্রকাশ করা শুরু করেছে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী  সংস্থা আইএফএফএইচএস। প্রথম আট বছরে প্রতিবারই বর্ষসেরা একাদশে আর্জেন্টিনার কেউ না কেউ ছিলেন। তবে এবার কেউ নেই।

আইএফএফএইচএস-এর ২০২৫ সালের বিশ্ব একাদশ: 

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানচেস্টার সিটি) 

ডিফেন্ডার: নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)

মিডফিল্ডার: ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা) 

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান ডেম্বেলে

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers