শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বছরের প্রথম দিনেই চেলসি ছাড়ার ঘোষণা কোচ মারেসকার

ক্রীড়া ডেস্ক ১ জানুয়ারি , ২০২৬, ২০:৩৫:৪৫

289
  • ছবি: ইন্টারনেট

আগেই আভাস পাওয়া গিয়েছিল চেলসি ছাড়তে পারেন প্রধান কোচ এনজো মারেসকা। অবশেষে সেটাই সত্যি হল নতুন বছরের প্রথম দিনেই। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়ে, পারস্পরিক সম্মতিতে ‘ছাড়াছাড়ি’ হয়েছে দুই পক্ষের। 

লন্ডনের ক্লাবটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না মারেসকার। তাই  ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বেশ আগেই চাকরি ছাড়লেন এই ইতালিয়ান কোচ।

২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন মারেসকা। তার অধীন প্রথম মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ জিতেছিল চেলসি। গত জুলাইয়ে প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় দলটি।

প্রিমিয়ার লিগে গত মৌসুমে চতুর্থ হওয়া চেলসি চলতি মৌসুমে আছে পয়েন্ট তালিকার পাঁচে। সর্বশেষ পরশু বোর্নমাউথের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে চেলসি। লিগ জয়ের আশা অবশ্য প্রায় শেষ। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্ট পেছনে দলটি।

মারেসকার বিদায়ের খবর জানাতে গিয়ে তাকে ধন্যবাদ দিয়েছে চেলসি, ‘এই ক্লাবে থাকার সময় এনজো উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন। ওই অর্জনগুলো ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। ক্লাবে তাঁর অবদানের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

মারেসকার সঙ্গে সম্পর্কচ্ছেদ ক্লাবের বৃহত্তর স্বার্থেই বলেছে চেলসি, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য হলো চারটি টুর্নামেন্টই ভালোভাবে খেলা ও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। এনজো ও ক্লাব—দুই পক্ষেরই মনে হয়েছে, একটা পরিবর্তনেই কক্ষপথে ফিরে আসতে পারে ক্লাব।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers