মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

‘কখনই অবসর নেওয়া উচিত হবে না মেসির’

ক্রীড়া ডেস্ক ১ জানুয়ারি , ২০২৬, ২১:৩৭:০৫

274
  • ছবি: ইন্টারনেট

লিওনেল মেসির বয়স এখন ৩৮। স্বাভাবিকভাবেই দুই পায়ের গতি, শরীরের রিফ্লেক্স কিছুটা হলেও কমেছে। তবে মাঠের ফুটবলে সেই আগেই মতই এখনও জাদু দেখিয়ে যাচ্ছেন কিং লিও। তারপরও 

আসছে বিশ্বকাপ খেলার প্রশ্নে এখনও যেন কিছুটা দ্বিধায় আছেন তিনি। তবে এই ফুটবল জাদুকরের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের।

কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বে গোল করে ও করিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি এবং বাছাই পেরিয়ে সবার আগে আগামী বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টিনা। 

এদিকে মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হন মেসি। প্রতিযোগিতাটির নিয়মিত মৌসুমে এবার ২৮ ম্যাচে ২৯ গোল করে ‘গোল্ডেন বুট’ জেতেন তিনি। এছাড়া সহায়তা করেন ১৯ গোলে।

জাতীয় দলের হয়েও নিয়মিত গোল পেয়েছেন মেসি। কিন্তু বিশ্বকাপে খেলার প্রশ্ন উঠলেই যেন নিজেকে কিছুটা গুটিয়ে নেন তিনি। সবশেষ ডিসেম্বরের শুরুতে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ খেলার প্রশ্নে আটবারের ব্যালন ডি’র জয়ী বলেছিলেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকলেই কেবল খেলবেন বিশ্বকাপে।

স্পেন জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে এএসকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপসহ নানা বিষয়ে কথা বলেছেন। সেখানেই ওঠে বিশ্বকাপ খেলার প্রশ্নে মেসির দ্বিধান্বিত থাকার কথা। উত্তরে স্পেনের ইউরো জয়ী কোচ ভূয়সী প্রশংসায় ভাসালেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে, ‘মেসি ওইসব খেলোয়াড়দের একজন, যাদের কখনও অবসর নেওয়া উচিত নয়। ঠিক যেমন ক্রিস্তিয়ানো রোনালদো। তারা চমৎকার ফুটবলার।’

এদিকে ফিনালিস্সিমা নামের এক ম্যাচের এই শিরোপার লড়াইয়ের প্রসঙ্গ টেনেও দে লা ফুয়েন্তে মেসির কেবল প্রশংসাই করেন, ‘ফিনালিস্সিমা কিংবা বিশ্বকাপে মেসির ফর্ম যেমনই থাকুক না কেন, সে ওইসব খেলোয়াড়দের একজন যারা এক মুহূর্তেই ব্যবধান গড়ে দিতে পারে। লিওর ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে এবং আগামীতে সে যা কিছু করবে, তার প্রতিও।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers