শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

১৪ মাসেই শেষ হলো আমোরিমের ম্যানইউ অধ্যায়

ক্রীড়া ডেস্ক ৫ জানুয়ারি , ২০২৬, ২১:০৫:৪৮

200
  • ছবি: ইন্টারনেট

ম্যানচেস্টার ইউনাইটেড ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ আগে থেকেই বুনিবনা হচ্ছিলো না রুবেন আমোরিমের। তাতে বোঝা যাচ্ছিল তার হেড কোচের চাকুরিটা বেশিদির টিকবে না। সেটাই হল সোমবার। মাত্র ১৪ মাসেই শেষ হলো পর্তুগিজ এই কোচের ওল্ড ট্রাফোর্ড অধ্যায়। বরখাস্ত করা হয়েছে তাকে। বুধবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ডাগআউটে আমোরিমের জায়গায় দেখা যাবে ক্লাবের ঘরের ছেলে ড্যারেন ফ্লেচারকে।

কর্তপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছে সেটা গত শুক্রবারেই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন আমেরিমে। বিশেষ করে দলবদলের বাজারে ক্লাব তাকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না—এ নিয়ে একটা ক্ষোভ কাজ করছিল তার মনে।
 
গত রোববার লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর সেই ক্ষোভ আর চেপে রাখতে পারেননি আমোরিম। সরাসরিই বলে বসেন, তিনি স্রেফ মাঠের ‘কোচ’ হয়ে থাকতে চান না, বরং পূর্ণ ক্ষমতার ‘ম্যানেজার’ হিসেবে কাজ করতে চান। ১৮ মাস পর চুক্তির মেয়াদ শেষে যে তিনি ক্লাব ছাড়তে প্রস্তুত, সে ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন। তবে সে সময় পর্যন্ত কর্তপক্ষ তাকে সময় দিল না।   ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই জানিয়ে দিল, আমোরিমের সঙ্গে তাদের পথচলা শেষ। লিগ টেবিলের ষষ্ঠ স্থানে থাকা দলটিকে নিয়ে সামনের দিকে তাকাতে চায় তারা। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থেকে মৌসুম শেষ করতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। ক্লাবের কর্মকর্তাদের মতে, আমোরিমের অধীনে দলের খেলায় দৃশ্যমান কোনো বিবর্তন বা অগ্রগতি নজরে আসেনি।
 
পরিসংখ্যানের পাতায়ও আমোরিম-অধ্যায়টা বেশ ম্লান। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ৬৩টি ম্যাচে মাত্র ২৫টিতে জয়ের মুখ দেখেছে তার দল। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে ২০১৪ সালে ডেভিড ময়েসের পর স্থায়ী কোচ হিসেবে আমোরিমই সবচেয়ে কম সময় (১৪ মাস) টিকলেন।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers