শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ফুটবল

সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

ক্রীড়া ডেস্ক ১২ জানুয়ারি , ২০২৬, ২১:৪৮:০০

262
  • ছবি: ইন্টারনেট

যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আসেন অধ্যাপক আসিফ নজরুল। সেখানে বাফুফে কর্তাদের সাথে নানা বিষয়ে কথা বলার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংস্থাটির অনান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে ফুটবলের সাম্প্রতিক সময়ের সাফল্য, বিশেষ করে ভারতকে হারানো, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আসিফ নজরুল ‘আজকে আমার কাছে উনাদের কিছু দাবি-দাওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিষয়ে আমরা উনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। একটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে, এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। তবে অন্যান্য যে খেলাধুলা আছে ক্রিকেট ছাড়া, তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও…উদাহরণসরূপ পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণ ফুটবলের হয়ে যাবে।’
 
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘এছাড়া সিলেট এবং চিটাগাং (চট্টগ্রাম) স্টেডিয়াম, এগুলো ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, উনারা সেখানে আয়োজন করতে দেবেন।’
 
কমলাপুর স্টেডিয়ামের মাঠের দায়িত্বভারের পাশাপাশি গ্যালারি, ডরমেটরির রক্ষণাবেক্ষণের দায়িত্বও বাফুফেকে দেওয়ার কথাও জানান আফিস নজরুল ‘আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে, সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। সেখানে যে ডরমিটরি আছে, সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন, কিন্তু ওখানে অ্যালোকেশন দেবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers