বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে বুধবার

ক্রীড়া ডেস্ক ১৩ জানুয়ারি , ২০২৬, ২১:৩৪:০০

261
  • ছবি: ইন্টারনেট

এক দিনের জন্য বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। গত তিনবারের মতো এবারও বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখা ও ছবি তোলার সুযোগ থাকছে।

এরআগে কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে ৩ জানুয়ারি বিশ্বভ্রমণ শুরু করে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। ‎বিশ্বব্যাপী এ সফরের অংশ হিসেবে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ৩০টি ফিফা সদস্যদেশে যাবে।১৫০ দিনের বিশ্বভ্রমণে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি থামবে ৭৫টি জায়গায়। 

গত বছরের ১৫ নভেম্বর থেকে এ বছরের ৮ জানুয়ারি পর্যন্ত ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সাধারণ মানুষদের মধ্যে সেই ক্যাম্পেইনের বিজয়ীরাই শুধু এ ট্রফি কাছ থেকে দেখতে পারবেন।

‎সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে ট্রফি–বরণ অনুষ্ঠান। এরপর দুপুর ১.৩০ মিনিটের দিকে ট্রফি রাখা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এ ট্রফি থাকবে র‍্যাডিসন ব্লুতে৷ এরপর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এ ট্রফি। ট্রফির কাছে যাওয়ার জন্য কোকা-কোলার ক্যাম্পেইন বিজয়ীদের অবশ্যই বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপও সঙ্গে আনতে হবে।

ট্রফি দেখতে আসা  দর্শনার্থীদের জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের ট্রফি শুধু বিশ্বকাপজয়ী, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান এবং ফিফা সভাপতিই স্পর্শ করতে পারেন।

বিশ্বকাপ ট্রফি যাঁরা দেখতে যাবেন, তারা ৭/১০ ইঞ্চির চেয়ে বড় ব্যাকপ্যাক বহন করতে পারবেন না। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোনোভাবেই টিকিট হস্তান্তর বা পুনরায় ব্যবহার করা যাবে না। ধারালো বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহন করা যাবে না। এ ছাড়া কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।

আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণও শেষ হবে সেদিন, সেখানেই। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers