শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ফুটবল

ইউনাইটেডের ডার্বিতে দুর্দান্ত জয় ম্যানইউয়ের

ক্রীড়া ডেস্ক ১৭ জানুয়ারি , ২০২৬, ২১:০৪:৩৮

256
  • ছবি: ইন্টারনেট

ইংলিশ প্রিমিয়ার লিগের ইউনাইটেডের ডার্বিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো নগর প্রতিদ্বন্দ্বিরা। অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও ওল্ড ট্রাফোর্ডের ড্রেসিংরুমে এখন উৎসবের সুবাস।

জাতীয় দলের মিশন শেষে ক্লাবে ফিরেই দলকে পথ দেখালেন ব্রায়ান এমবিউমো। তার নৈপুণ্যে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ইউনাইটেড।। 

শনিবার ম্যাচের শুরু থেকেই যেন ইউনাইটেড  প্রতিজ্ঞা করেই নেমেছে ডার্বি হারবে না। ব্রায়ান এমবিউমো ও প্যাট্রিক ডরগু করেছেন ইউনাইটেডের গোল দুটি। স্বাগতিকদের দুটি প্রচেষ্টা পোস্ট আর ক্রসবারে লাগায় ব্যবধান আরও বড় হয়নি। এছাড়া আরও তিনবার জালে বল জড়িয়েছিল তারা, এর প্রতিটিতেই অফসাইডে কাটা পড়ে গোল।

দুর্ভোগ অবশ্য এমনিতেও আছে সিটির কপালে।  রাতে আর্সেনাল যদি নটিংহাম ফরেস্টকে হারিয়ে দেয়, তবে গার্দিওলার দল শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে প্রায় ৯ পয়েন্ট পেছনে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers