শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

ঘুরে দাঁড়িয়ে এমবাপে-আসেন্সিওর গোলে জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া ডেস্ক ১৭ জানুয়ারি , ২০২৬, ২১:৪০:২২

262
  • ছবি: ইন্টারনেট

টানা দুই হারে এমনিতেই কোনঠাসা রিয়াল মাদ্রিদ। কদিন আগেই দলটির কোচকে ছাঁটাই করা হয়েছে। সেই রেশই যেন শনিবার ম্যাচের শুরুতেই দেখা গেল মাঠের ফুটবলেও। তাই এ ম্যাচও হারের শঙ্কা ভর করেছিল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে ও  রাউল আসেন্সিওর জাদুতে দারুণ এক জয় তুলে নেয় সান্তিয়াগো বার্ন্যাবুর দলটি। 

 সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর ফিরল জয়ের পথে।

লা লিগার ম্যাচে শনিবার লেভান্তের বিপক্ষে ২-০ গোলে জিতেছে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে সফল স্পট কিকে এমবাপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, চমৎকার হেডে ব্যবধান বাড়ান রাউল আসেন্সিও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর ফিরল জয়ের পথে দলটি। 

ম্যাচের শুরুতে খেই হারালেও বল দখলে অনেক এগিয়ে ছিল রিয়াল। তবে গভীরে গিয়ে রক্ষণ সামলানো লেভান্তের বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। তাতে ক্ষুব্ধ হয়ে উঠছিলেন সমর্থকরা। এক পর্যায়ে খেলোয়াড়দের দুয়ো দিতে শুরু করেন তারা। ৩৩তম মিনিটে রাউল আসেন্সিওর উঁচু করে বাড়ানো বলে খুব ভালো সুযোগ পেয়ে যান এমবাপে। সামনে ছিলেন কেবল গোলরক্ষক; কিন্তু ভলি লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ছয় মিনিট পর ফেদে ভালভের্দের ফ্রি কিকে আসেন্সিওর শট সহজেই ফেরান গোলরক্ষক ম্যাথু রায়ান। 

বিরতির পর ম্যাচের গতি বাড়াতে রিয়াল নামায় আর্দা গিল ও ফ্রাঙ্কো মাস্তুনতুয়োনকে। তাদের সুবাদে অবশেষে প্রাণ ফিরে পায় দলটি। এর ফলও তারা পায় দ্রুতই। ৫৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ডি বক্সে তাকেই আদ্রিয়ান দে লা ফুয়েন্তে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রেয়াল। আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। এগিয়ে যাওয়ার পর ছন্দ ফেরে রেয়ালের খেলায়। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। গিলেরের কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আন্সেসিও।

৭৬তম মিনিটে মাস্তানতুয়োনোর গতিময় শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে। তিন মিনিট পর গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ নষ্ট করেন ভিনিসিউস। সুযোগ আসে এরপরেও; কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতা ও লেভান্তে গোলরক্ষকের দৃঢ়তায় আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers