শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ২০:৪১:৫৬

249
  • ছবি: ইন্টারনেট

শিরোপার হিসেবে লিওনেল মেসির অর্জন বেশি হলেও আয়ের দিক থেকে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা তৃতীয় বছর এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি। আল-নাসরের এই ফরোয়ার্ড সবশেষ বছরে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৭২০ কোটি টাকা। ‘স্পোর্টিকোর’ এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 

সৌদি প্রো লিগ ক্লাবের সঙ্গে চুক্তি থেকে ১২ মাসে ২০ কোটি ডলার আয় করেছেন রোনালদো। এছাড়াও তিনি অন্যান্য ব্যবসা থেকে তার আয় ৬০ মিলিয়ন ডলার। ফুটবলের বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে আয় করেছেন তিনি।
 
২০২৫ সালে আয় করা তৃতীয় খেলোয়াড় লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি। তারপরও মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় মেসি এখনো বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের একজন, তবুও আয়ের দিক থেকে রোনালদোর সঙ্গে ব্যবধান বেশ বড়।
 
সৌদি প্রো লিগের আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর আয় কমেছে নেইমারের। ২০২৫ সালে নেইমারের মোট আয় হয়েছে ৩.৭ কোটি ডলার। এর ফলে তিনি শীর্ষ ছয় থেকে ৩০ নম্বরে নেমে গেছেন। 
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers