বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপের ৩৩০টি টিকিট পেয়েছে বাফুফে, আবেদনের আহ্বান

ক্রীড়া ডেস্ক ১৮ জানুয়ারি , ২০২৬, ২১:২১:০৬

210
  • ছবি: ইন্টারনেট

এখনও কয়েক মাস বাকি ফুটবল বিশ্বকাপ। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে এ টুর্নামেন্টের উন্মাদনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ঘিরে টিকিটের চাহিদা এখন তুঙ্গে। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে প্রহর গুনছেন ফুটবল প্রেমিরা। বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি আসছে বিশ্বকাপের টিকিট পেয়েছে ৩৩০টি। এরইমধ্যে ফিফার নির্দেশনা অনুযায়ী তারা নির্দিষ্ট ক্যাটাগরির দর্শকদের কাছে টিকিট সরবরাহ ও বিক্রি শুরু করছে।

বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করতে আগ্রহীরা আবেদনের জন্য পাঁচদিন সময় পাবেন। রবিবার থেকে আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত মতিঝিলস্থ বাফুফে ভবনের রিসিপশন থেকে ৫০০ টাকা (অফেরতযোগ্য) মূল্যের ফরম সংগ্রহ করে আবেদন জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

ফিফার কাছ থেকে বাফুফে গ্রুপ পর্বের জন্য পেয়েছে ১৬২টি টিকিট। এছাড়া, নকআউট পর্বে সেরা বত্রিশের ৪৬টি, সেরা ষোলোর ৪৪টি, কোয়ার্টার ফাইনালের ৪৮টি ও সেমিফাইনালের ২০টি টিকিট বরাদ্দ আছে। তবে ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১০টি টিকিট।

ডলারপ্রতি ১২৫ টাকা বিনিময় হার ধরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে বাড়তি ৫ শতাংশ সার্ভিস চার্জ যোগ করেছে ফেডারেশন।

বাফুফে জানায়, ৬ ক্যাটাগরির মানুষ বাফুফের মাধ্যমে টিকিটের জন্য আবেদন করতে পারবে। তারা হচ্ছেন– বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য, বাফুফে সদস্য সংস্থাসমূহের কর্মকর্তা এবং স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটিসহ বাফুফের কর্মকর্তা, বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান (স্পন্সর এবং পার্টনার), ফুটবল সমর্থক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন