মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক ৩১ জানুয়ারি , ২০২৬, ১৭:৪৯:৩০

262
  • অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ, ছবি: ইন্টারনেট

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শনিবার ১২-০ গোলে ভুটানকে হারিয়েছে তারা। মুনকি আক্তার সর্বোচ্চ চার গোল করেন, আলপি আক্তার ও তৃষ্ণা রাণী করেন হ্যাটট্রিক এবং মামনি ও অধিনায়ক অর্পিতা একটি করে গোল করেন।

নেপালের পোখরায় শুরু থেকেই বাংলাদেশ নিয়ন্ত্রণে নেয় ম্যাচ। ম্যাচের ২৮ মিনিটে প্রতিপক্ষের জালে গোলের সূচনা করে লাল-সবুজ প্রতিনিধিরা। ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড পায় বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে শেষ চার মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। ৪-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর আরও প্রতিপক্ষ শিবিরে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। এই অর্ধে আরও ৮ গোল হয়। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। ৮৬ মিনিটে দ্বিতীয় ও খেলার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তারও নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৮১ মিনিটে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস ইনজুরি সময়ে এক গোল করেন। 

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers