মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ক্লাবের হয়ে খেলতে আপত্তি রোনালদোর!

ক্রীড়া ডেস্ক ২ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:২৩:১৭

319
  • ছবি: ইন্টারনেট

আল নাস্‌রের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতি অসন্তুষ্টির কারণে নাকি দলটির হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সূত্রের বরাদ দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস তাদের প্রতিবেদনে এমনটা লিখেছে। 

রোনালদোর অসন্তুষ্টি বা ক্ষোভের বড় কারণ পিআইএফ-এর দল পরিচলনা পদ্ধতি বলেই শোনা যাচ্ছে। পর্তুগিজ মহাতারকার বিশ্বাস, প্রতিষ্ঠানটি আল নাস্‌রের ক্ষতি করছে। খেলোয়াড়দের দলবদলের বাজারে যেন নিষ্ক্রিয় হয়ে আছে তারা, যেখানে আল হিলাল সর্বোচ্চ চেষ্টা করছে শক্তি বাড়ানোর।

স্প্যানিশ সেন্টার-ব্যাক পাবলো মারিকে পেতে ফিওরেন্তিনাকে ২০ লাখ ইউরো দিয়েছে আল হিলাল এবং তরুণ ফরাসি ফরোয়ার্ড কাদের মেতেকে রেন থেকে কিনতে তিন কোটি ইউরো দিতে প্রস্তুত ক্লাবটি।

এখানেই শেষ নয়, একরকম হঠাৎ করেই আল ইত্তিহাদের তারকা ফরোয়ার্ড কারিম বেনজেমারও আল হিলালের যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। এতে কোচ সিমোনে ইনজাগির দলটির আরও বাড়বে।

পর্তুগিজ পত্রিকা ‘আ বোলা’ আরেকটি কারণ তুলে ধরেছে। তাদের সূত্রমতে, আল নাস্‌রের পরিচালন কাঠামায় দুজন পর্তুগিজ আছেন। কিন্তু সম্প্রতি বোর্ড পরিচালকদের সিদ্ধান্তে ওই দুজনের ক্ষমতা প্রায় শূন‍্য নামিয়ে আনা হয়েছে। এতে বেশ ক্ষেপেছেন রোনালদো।

এসব গুঞ্জন সত্যি হলে আল নাস্‌রে রোনালদোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers