মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

‘মেসি খেলবেন ২০২৬ বিশ্বকাপে’

ক্রীড়া ডেস্ক ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৫৫:২২

367
  • ছবি: ইন্টারনেট

আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় এখনো লিওনেল মেসিকে কেন্দ্র করে। এবার ব্যাপারটি আরও যেন স্পষ্ট করলেন ইন্টার মিয়ামির কোচ ও  আর্জেন্টিনার সাবেক তারকা  হাভিয়ের মাসচেরানোর। তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপেও খেলবেন কিং লিও। 

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে আজীবনের স্বপ্ন পূরণ করেছেন মেসি। এরপর অনেকে ধরেই নিয়েছিলেন ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তবে এখনও খেলছেন এ তারকা।  যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন তিনি, ২০২৫ সালে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক এমএলএস কাপ। ফলে ইউরোপের শীর্ষ লিগে খেলা ফুটবলারদের মতো টানা উচ্চমাত্রার প্রতিযোগিতা না থাকলেও, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা আর ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতায় মেসি এখনো অনন্য।

নিজেও এ বাস্তবতা সম্পর্কে সচেতন মেসি। ৩৮ বছর বয়সী এই মহাতারকা আগেই বলেছেন, পুরোপুরি ফিট ও ম্যাচ-ফিট না থাকলে তিনি আর্জেন্টিনার জন্য বোঝা হয়ে থাকতে চান না। তবে সময়ের সঙ্গে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ থাকবে, আর অনেক প্রতিদ্বন্দ্বীর তুলনায় সতেজ থাকাটাকেই অনেকেই দেখছেন বাড়তি সুবিধা হিসেবে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসির জন্য দরজা পুরোপুরি খোলা রেখেছেন। দুজনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে, সম্পর্কটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। সবুজ সংকেত মিললেই আবারও নাম্বার টেন ভূমিকায় মেসিকে ঘিরেই গড়ে উঠবে আলবিসেলেস্তেদের আক্রমণভাগ। এই প্রেক্ষাপটে মাসচেরানোর মন্তব্য নতুন করে আশার আলো জ্বালিয়েছে, "হ্যাঁ, কেন নয়?" তার ভাষায়, "আমি খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখি। তারা কেমন অনুভব করছে, শরীর কেমন সাড়া দিচ্ছে, এগুলো তাদের চেয়েই ভালো কেউ জানে না।’

মাসচেরানো আরও বলেন, বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়েও আর্জেন্টিনা থাকবে শক্ত অবস্থানে, ‘দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা খুব উচ্চমানের ফুটবল খেলছে। দলে অসাধারণ সব ফুটবলার আছে, তারা বিশ্বকাপে যাবে সেরা প্রস্তুতি নিয়ে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers