শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

চোখধাঁধানো গোলে বছর শুরু মেসির

ক্রীড়া ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২১:০৪

179
  • ছবি: ইন্টারনেট

বার্সেলোনা এসসির সঙ্গে প্রীতি ম্যাচেও জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন চোখধাঁধানো এক গোল। শুধু তাই সতীর্থের গোলেও রাখলেন অবদান। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা দুর্দান্তই হয়েছে কিং লিওয়ের। 

প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচটিতে শনিবার বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মিয়ামি। একক প্রচেষ্টায় দারুণ গোল করার পাশাপাশি আরেকটি গোলেও অবদান রেখেছেন মেসি।

১০০ বছর পুরোনো বার্সেলোনা এসসি ক্লাবটি একুয়েডরের লিগের রেকর্ডবারের চ্যাম্পিয়নও। ম্যাচটি হয়েছে একুয়েডরের কিতোয়। সেখানেই জ্বলে ওঠেন মেসি। করেন চোখ। অন্য গোলটি করেন  দলে নতুন আসা হার্মান বের্তেরামে।

৩১তম মিনিটে মেসির গোলের পর বার্সেলোনা সমতা ফেরায়। প্রথমার্ধের যোগ করা সময়েই আবার এগিয়ে যায় মায়ামি। মাঠের ডান প্রান্ত থাকে দারুণ এক ক্রস করেন মেসি। বল ধরে বক্সে ঢুকে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেক্সিকান ফরোয়ার্ড বের্তেরামে।

ম্যাচর বয়স ৬০ মিনিটে পেরোলো মেসিকে তুলে লুইস সুয়ারেসকে নামানো হয়। ম্যাচের শেষ দিকে গোল করে সমতা ফেরায় বার্সেলোনা।

প্রাক মৌসুম দক্ষিণ আমেরিকা সফরে তিন ম্যাচের একটিতে জিততে পেরেছে ইন্টার মিয়ামি। শেষ ম্যাচটি খেলবে তারা আগামী শুক্রবার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers