মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

উয়েফা নেশন্স লিগ: গ্রুপ অব ডেথে স্পেন, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক ১৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২২:১৩:৫৪

224
  • ছবি: ইন্টারনেট

ড্র হয়েছে উয়েফা নেশন্স লিগের। এরপরেইনির্ধারিত হয়েছে ২০২৬-২৭ উয়েফা নেশন্স লিগে কে কার বিপক্ষে লড়বে। এবারের আসরে নজর থাকবে লিগ ‘এ’-এর ৩ নম্বর গ্রুপটি, যে গ্রুপে রয়েছে তিন জায়ান্ট দল। যেখানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তাদের চতুর্থ সঙ্গী হিসেবে রয়েছে চেক প্রজাতন্ত্র। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেনের বিপক্ষে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের এই লড়াই ইউরো ২০২৪-এর ফাইনালের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সাথে গত দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া যোগ হওয়ায় এই গ্রুপটি আক্ষরিক অর্থেই ‘গ্রুপ অব ডেথ’।

অন্যদিকে, গ্রুপ ‘এ-১’-এ থাকছে টানটান উত্তেজনা। এই গ্রুপে ফ্রান্সের সঙ্গে লড়বে ইতালি ও বেলজিয়াম। তাদের সঙ্গে রয়েছে তুরস্কও, যারা সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলছে। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল খেলবে গ্রুপ ‘এ-৪’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস। গ্রুপ ‘এ-২’-তে দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও নেদারল্যান্ডসের সঙ্গে দেখা যাবে সার্বিয়া ও গ্রিসকে।

২০২৬-২৭ মৌসুমের নেশন্স লিগের গ্রুপ পর্ব শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে এবং চলবে নভেম্বর পর্যন্ত। লিগ ‘এ’-এর প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনাল খেলবে। এরপর জুন মাসে চূড়ান্ত পর্বের মাধ্যমে নির্ধারিত হবে টুর্নামেন্টের শিরোপাধারী।

উয়েফা নেশন্স লিগের  ড্র:

লিগ ‘এ’

গ্রুপ এ-১: ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও তুরস্ক।

গ্রুপ এ-২: জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।

গ্রুপ এ-৩: স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

গ্রুপ এ-৪: পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।

লিগ ‘বি’

গ্রুপ বি-১: স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া।

গ্রুপ বি-২: হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া ও উত্তর আয়ারল্যান্ড।

গ্রুপ বি-৩: ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও কসোভো।

গ্রুপ বি-৪: পোল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া ও সুইডেন।

লিগ ‘সি’

গ্রুপ সি-১: আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ ও সান মারিনো।

গ্রুপ সি-২: মন্টিনিগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস ও লাটভিয়া/জিব্রাল্টার।

গ্রুপ সি-৩: কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস ও মলদোভা।

গ্রুপ সি-৪: আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া ও লুক্সেমবার্গ/মাল্টা।

লিগ ‘ডি’

গ্রুপ ডি-১: লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা ও আন্দোরা।

গ্রুপ ডি-২: লিথুয়ানিয়া, আজারবাইজান ও লিচেনস্টেইন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers