মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

২০২৬ সালের শেষে অবসর নেবেন নেইমার

ক্রীড়া ডেস্ক ২১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৩:৪৬:২৫

262
  • ছবি: ইন্টারনেট

চোটের সঙ্গে লড়ছিলেন নেইমার। তবে সুস্থ হয়ে গত সপ্তাহে মাঠে ফেরেন তিনি। সাও পাওলো চ্যাম্পিয়নশিপে ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে সান্তোসের ৬-০ গোলে জয়ের গোলের দেখ পাননি এ ফরোয়ার্ড। তবে গোল করানোয় ভূমিকা রেখে সান্তোসকে কোয়ার্টার ফাইনালে উঠতে সাহায্য করেন।

আগামী বছর বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে হলে নেইমারকে দিতে হবে ফিটনেসের। বলাবাহুল্য, চোটের কারণে এই শর্ত পূরণ করতে পারেননি নেইমার। তাই তাকে তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবাচ্ছে। আগামী বছর কী হবে, তা বহু দূরের বিষয়, এ বছরের বাকি সময় নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন নেইমার। বিশ্বকাপে খেলতে চান, কিন্তু সেটাও যে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে, তা বোঝা গেল তাঁর কথায়। সম্ভবত এ কারণেই অবসরের ভাবনা উঁকি দিয়েছে তাঁর মনে, ‘এখন থেকে কী হবে, আমি জানি না। আগামী বছর নিয়েও কিছু বলতে পারছি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি।’

 সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষে অবসর নিতে পারেন নেইমার। ব্যাপারটা যে তার হৃদয়ের ডাকের ওপর নির্ভর করছে, সেটাও বলেছেন, ‘দেখা যাক, আমার মন কী সিদ্ধান্ত নেয়। বছরের শেষ দিকে আমার মন যা বলবে, সেটির ওপরই সব নির্ভর করছে।’

ব্রাজিলে নতুন মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ মাঠের বাইরে ছিলেন নেইমার। তার এই মাঠে ফেরার বিষয়েও উঠে এসেছে ফিটনেস সমস্যার প্রসঙ্গ। শুনুন নেইমারের মুখেই, ‘দলকে সেরাভাবে সাহায্য করতে আমি ফিরতে চেয়েছি। কিন্তু শতভাগ ফিট হয়ে ফিরতে নিজেকে একটু সংযত রাখতে হয়েছে।’

নেইমার আরও বলেছেন, ‘এ বছরটা খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোস নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। কারণ এটি বিশ্বকাপের বছর। আমার নিজের জন্যও বছরটি সমান গুরুত্বপূর্ণ। আমি এ মৌসুমে শতভাগ খেলতে চাই।’

ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ইউরোপের ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। পিএসজির হয়েও জিতেছেন লিগ শিরোপা। এর আগে তিনবার বিশ্বকাপে খেলেছেন নেইমার।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers