মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ফুটবল ধর্মঘটের ডাক আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:২৫:৪৫

180
  • ছবি: ইন্টারনেট

১৫৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার ওপর আরোপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফুটবলাররা ধর্মঘটের ডাক দিয়েছেন। যে কারনে সময়িক সময়ের জন্য স্থগিত হয়ে গেছে দেশটির ঘরোয়া ফুটবল।

৫ মার্চঅর্থ নয়ছয়ের মামলায়  সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছেন আদালত। কদিন আগে এই ঘোষণা আসার পর গতকাল আর্জেন্টিনার লিগ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত ফুটবলাররা ধর্মঘটের ডাক দিয়েছেন। তাপিয়ার প্রতি সংহতি জানিয়ে ফুটবলাররা এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রথম বিভাগের সব ধরনের ফুটবল স্থগিত হয়েছে বলে জানা গেছে।

কর ফাঁকির অভিযোগে তাপিয়ার বিরুদ্ধে চলছে তদন্ত। শুরুতে এএফএ সভাপতির ওপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু গতকাল আদালত সিদ্ধান্ত বদলে বিদেশ সফরের অনুমতি দিয়েছেন। তদন্ত চলমান থাকার কারণেই যে বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে, এমনটা মনে করেন না আদালত।

ক্লদিও তাপিয়াসহ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর গত রাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। সামাজিক নিরাপত্তা তহবিলের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর্জেন্টিনার কর সংস্থা এআরসিএ এই অভিযোগ এনেছে। যার মধ্যে সামাজিক কল্যাণমূলক কাজে তাপিয়া ১ কোটি ২৮ লাখ ডলার দিতে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৫৬ কোটি ৭০ লাখ টাকা। ২০২৪ ও ২০২৫ এত বিশাল অঙ্কের টাকা দিতে না পারার অভিযোগ উঠেছে এএফএ সভাপতির বিরুদ্ধে।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ হওয়ার কথা আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। এই ম্যাচ দেখতে আপাতত তাই কোনো বাধা নেই তাপিয়ার। এই মাঠেই ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ২০২২ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers