মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

আনচেলোত্তির পরিকল্পনায় আপাতত নেই নেইমার

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:২৮:১১

218
  • ছবি: ইন্টারনেট

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। যে কারনে জাতীয় দলেও নিয়মিত খেলতে পারেননি তিনি। তারপরও ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এ ফরোয়ার্ডই। তবে এখন পর্যন্ত আগামী বিশ্বকাপে নিশ্চিত নন তিনি। তাকে আপাতত কোচ কার্লো আনচেলোত্তি পরিকল্পনায় রাখেননি। এমনটাই জানিয়েছে ইএসপিএন ব্রাজিল। 

কার্লো আনচেলোত্তির দল আগামী মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। ইএসপিএনের একটি প্রতিবেদন জানিয়েছে, আনচেলোত্তির পরিকল্পনায় এখনো জায়গা করে নিতে পারেননি নেইমার। 

অনেকের মতে নোভোরিজোনিতোর বিপক্ষে সান্তোসের হতাশাজনক হার এবং চ্যাম্পিয়শিপ থেকে ছিটকে পড়া হয়তো নেইমারকে জাতীয় দলে ফেরা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আনচেলোত্তির প্রাথমিক ভাবনাতেই নাকি ছিলেন না নেইমার। 

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সবাই নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ দিকের ম্যাচগুলোতে তাকে রাখার পরিকল্পনা কখনোই নাকি ছিল না। প্রত্যাশা ছিল, ফেব্রুয়ারিতে ধীরে ধীরে মাঠে ফিরে চোট কাটিয়ে ছন্দ ফিরে পাবেন এবং সান্তোসের হয়ে খেলে নিজেকে আরও প্রস্তুত করবেন, তারপর জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

আনচেলোত্তির কোচিং স্টাফের মূল্যায়ন অনুযায়ী, জাতীয় দলে নেইমার কীভাবে মানিয়ে নেবেন—এ নিয়ে কোনো সন্দেহ বা বিতর্ক নেই। পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে। মে মাসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখা হবে, ব্রাজিলের প্রয়োজন অনুযায়ী তিনি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট আছেন কি না।

সবসময়ই নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনার দরজা খোলা রেখেছেন আনচেলোত্তি। তবে শর্ত একটাই—সান্তোসের এই তারকাকে শারীরিকভাবে জাতীয় দলের একজন খেলোয়াড়ের প্রত্যাশা পূরণ করতে হবে। ইতালিয়ান এই কোচকে দেখে মনে হচ্ছে, তার পূর্বসূরি দরিভাল জুনিয়র-এর মতো তিনি এই মুহূর্তে নেইমারকে ফেরাতে খুব বেশি তাড়াহুড়া করছেন না।

সবকিছুই নির্ভর করবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত নেইমারের অগ্রগতির ওপর। যদি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শারীরিক ও টেকনিক্যালভাবে ভালো অবস্থায় থাকেন, তাহলে তাকে বিবেচনায় নেওয়া হবে। অন্যথায় ২০১৪, ২০১৮ ও ২০২২-এর পর চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে তার। নেইমারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে মে মাসে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers