মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেলতে আগ্রহী নন মেসি

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩৩:৪৮

223
  • ছবি: ইন্টারনেট

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি চাপ, উত্তেজনা ও বিতর্ক। যে কারনে খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এজন্য বিশ্বকাপে দলটির বিপক্ষে খেলতে আগ্রহী নন কিং লিও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মহাতারকা ব্যাপারটি স্বীকার করেছেন। 

বিশ্বকাপে এখন পর্যন্ত অনেকবার  মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। দুই দলের লড়াই অতীতে দর্শকদের মনে উত্তেজনার জন্ম দিয়েছে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ২–০ গোলের জয় তুলে নেয় লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র বাকযুদ্ধও দেখা যায়।

‘মিরো দে আত্রাস’ পডকাস্টে মেসি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচ মানেই আলাদা আবহ। মাঠে শুধু ফুটবল থাকে না, সঙ্গে থাকে বাড়তি আবেগ, উত্তেজনা আর ভুল বোঝাবুঝি। আমি চাই বিশ্বকাপে স্বাভাবিক ফুটবল খেলতে। কিন্তু এই ম্যাচগুলো সব সময় একটু জটিল হয়ে থাকে। আশা করি এবার আমাদের (মেক্সিকোর বিপক্ষে) মুখোমুখি হতে হবে না।’

২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেলার স্মৃতিচারণ করতে গিয়ে মেসি বলেন, ‘আমি মেক্সিকো বা তাদের খেলোয়াড়দের প্রতি কোনো অসম্মান করি না। কিন্তু কিছু ঘটনায় সম্পর্কটা অকারণে কঠিন হয়ে গেছে। আমি চাই ফুটবলটা ফুটবলের মতোই থাকুক। বিশ্বকাপ ও বড় বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়। বেশির ভাগ সময়ই দেখা হয় বাঁচা-মরার ম্যাচে। শেষবার হয়েছিল গ্রুপ পর্বে (২০২২ কাতার বিশ্বকাপের)। আমরা সেবার ভয় নিয়ে মাঠে নেমেছিলাম।’

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে খেললেই আর্জেন্টিনার ওপর মানসিক চাপ বাড়ে; সেই চাপের কেন্দ্রবিন্দুতে থাকেন মেসি। তবে যত চাপ বা উত্তেজনাই থাকুক–আর্জেন্টিনার প্রয়োজন যেকোনো দলের বিপক্ষে মেসি হাল ধরবেন সেটা বলা বাহুল্য।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers